প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা:জেনে নিন কিভাবে ও কবে শুরু হবে প্রবেশপত্র ডাউনলোড - শিক্ষার বাজার
admin
৭ এপ্রিল ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা:জেনে নিন কিভাবে ও কবে শুরু হবে প্রবেশপত্র ডাউনলোড

শেয়ার করুন

চার ধাপে অনুষ্ঠিত হবে পরীক্ষা, ৫৩ হাজার প্রার্থীর অংশগ্রহণ

📰 স্টাফ রিপোর্টার | শিক্ষার বাজারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১১ এপ্রিল থেকে। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

আরো পড়ুন:

এই মাত্র পাওয়া, শিক্ষকদের জন্য বিশাল সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে, আগামী ১৮ এপ্রিল চার ধাপে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

📢 “শিক্ষার বাজার” পত্রিকার জন্য সাংবাদিক নিয়োগ

সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে। যোগ্য ও আগ্রহীরা আবেদন করুন।


পরীক্ষার সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপ শুরু হবে সকাল ৯টা থেকে। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপ সকাল ১১টা অথবা ১১টা ৩০ মিনিটে, তৃতীয় ধাপ দুপুর ২টায় এবং চতুর্থ ধাপ বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের পরীক্ষা এক ঘণ্টা করে এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে।

এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, একই প্রার্থী একাধিক পদে আবেদন করায় চার ধাপে পরীক্ষা আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলন করা হবে।

এদিকে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ পেতে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। তবে একাধিক পদে আবেদন থাকায় প্রকৃত প্রার্থীর সংখ্যা কিছুটা কম হতে পারে বলে জানা গেছে।

গত ২৫ মার্চ প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ৯ হাজার ৭০৮টি, মাদ্রাসা শিক্ষা অধিদফতরে ৩ হাজার ১৩১টি এবং কারিগরি শিক্ষা অধিদফতরে ১১২টি পদ রয়েছে।

নিয়োগ পরীক্ষার পূর্ণমান ১০০, যার মধ্যে এমসিকিউতে ৮০ নম্বর, শিক্ষাগত সনদে ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৮ নম্বর নির্ধারিত। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং এমসিকিউ ও মৌখিক পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

শিক্ষায় নতুন দিকনির্দেশনা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষতা ছাড়া ভবিষ্যৎ নেই—ববি হাজ্জাজ

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর, ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

“টানা ৫ দিনের ছুটির আমেজ! আজ থেকে স্কুল-কলেজ বন্ধ, তবে মাদ্রাসায় চলছে ক্লাস—ভিন্ন সিদ্ধান্তে চমক”

১০

ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, সাত ইস্যুতে নজর বিশ্ব কূটনীতির

১১

🔴 ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত, দুইবারের বেশি পরীক্ষা নয়

১২

শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

🟥 শনিবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হাইব্রিড ক্লাস কার্যক্রম

১৪

এনটিআরসিএ’র আপডেট, ১৬-১৭-১৮তম নিবন্ধন ধারীদের জন্য বিশেষ সুবিধায় নিয়োগ

১৫

“১৮ এপ্রিলেই এমসিকিউ যুদ্ধ! ৭ দিনের মধ্যে রেজাল্ট, ২৬ এপ্রিল থেকেই ভাইভা—এনটিআরসিএর বড় ঘোষণা”

১৬

“জাতীয়করণে প্রাথমিক এগিয়ে, ইবতেদায়ী কেন এখনো পিছিয়ে?—শিক্ষকদের দীর্ঘশ্বাসে ভারী শিক্ষা ব্যবস্থা”

১৭

“আজ রাতেই ‘একটি সভ্যতার শেষ’, বিশ্বকে কাঁপানো হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

১৮

এসএসসি পরীক্ষা পেছাচ্ছে না, গুজব উড়িয়ে শিক্ষামন্ত্রীর কড়া বার্তা

১৯

৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ শেষ!—বড় ঘোষণা এনটিআরসিএ চেয়ারম্যানের

২০
Developed by : BDIX ROOT