ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বিশাল সুখবর - শিক্ষার বাজার
admin
২৩ মার্চ ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বিশাল সুখবর

শেয়ার করুন

শি-বা ডেস্ক: দেশের সরকারি-বেসরকারি প্রায় সব কর্মক্ষেত্রে কর্মজীবী নারীরা মাতৃত্বকালীন ছুটি পেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিবাহিত নারী শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন।

আরো পড়ুন:

যেসকল প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত হতে পারে

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) লিখিত আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে নারী শিক্ষার্থীর মাতৃত্বকালীন সময়ে পরীক্ষার জন্য উপস্থিতির শর্ত শিথিল করা হয়েছে। ফলে এখন থেকে মাতৃত্বকালীন ছুটি পাবেন বিশ্ববিদ্যালয়টির নারী শিক্ষার্থীরা।

📢 “শিক্ষার বাজার” পত্রিকার জন্য সাংবাদিক নিয়োগ

সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে। যোগ্য ও আগ্রহীরা আবেদন করুন।


গত জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে সকল বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকের কাছে এই সিদ্ধান্তের অনুলিপিসহ পাঠানো হয়েছে। সেখানে এটি কার্যকর করতে বলা হয়েছে।

গত ৫ জানুয়ারির ডিনস কমিটির সভার কার্যবিবরণীতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটির বিষয়ে এক আলোচ্যসূচিতে বলা হয়, নারী শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষাকল্পে তিনটি ছাড়নীতি ও একটি উদ্যোগ গ্রহণ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কর্তৃক গঠিত কমিটির রিপোর্ট এবং মাতৃত্বকালীন ছুটি প্রদান ও বাধ্যতামূলক উপস্থিতির নিয়ম শিথিল করণের জন্য নারী শিক্ষার্থীদের পক্ষে ডাকসু প্রতিনিধিদের একটি আবেদন পর্যালোচনা করে উপস্থাপনের জন্য গত ডিনস কমিটির সভায় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিনকে অনুরোধ করা হয়।

ডিনের মতামত, ‘‘সুপারিশসমূহ বাস্তব সম্মত এবং একমত পোষণ করি। তবে শিক্ষাকালীন সময়ে (এমফিল ও পিএইচডি ব্যতীত) মাতৃত্বকালীন ছুটি প্রদান সম্ভব নয়।’’

পরে সিদ্ধান্ত হয়, নারী শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষাকল্পে তিনটি ছাড়নীতি ও একটি উদ্যোগ গ্রহণ বিষয়ে গঠিত কমিটির রিপোর্ট অনুমোদন করা হল। শিক্ষার্থীর মাতৃত্বকালীন সময়ে পরীক্ষার জন্য উপস্থিতির শর্ত শিথিলযোগ্য বলেও সিদ্ধান্ত হয়।

তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ডিনস কমিটির সভা উপাচার্য অফিস সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, রেজিস্ট্রার, কলা অনুষদের ডিন, বিজ্ঞান অনুষদের ডিন, আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, জীববিজ্ঞান অনুষদের ডিন, ফার্মেসি অনুষদের ডিন, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস অনুষদের ডিন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন, চারুকলা অনুষদের ডিন, স্নাতকোত্তর চিকিৎসা, বিজ্ঞান গবেষণা অনুষদের ডিন, চিকিৎসা অনুষদের ডিন, এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে, এই সিদ্ধান্ত কার্যকর করতে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে সকল বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকের কাছে এই সিদ্ধান্তের অনুলিপিসহ পাঠানো হয়েছে।

এতে বলা হয়, নারী শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষা এবং শিক্ষার্থীর মাতৃত্বকালীন সময়ে পরীক্ষার জন্য উপস্থিতির শর্ত শিথিল প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ে ডিনস কমিটির ৫ জানুয়ারি সিদ্ধান্ত আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতৎসঙ্গে সংযুক্ত করে প্রেরণ করা হল।

এর আগে সম্প্রতি নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেছিলেন, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটি শিক্ষার্থীদের আবেদন যাচাই করে মতামত দিয়েছে, যা ডিনস কমিটিতে পাঠানো হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনে অ্যাকাডেমিক কাউন্সিল বা অন্য নীতিনির্ধারণী ফোরামে বিষয়টি যাবে।

পদ্ধতিগত দিক থেকে এই প্রক্রিয়াটি চলমান আছে। তবে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে যে মতামতগুলো এসেছে, সেগুলোর মধ্যে কিছু ফ্লেক্সিবিলিটি দেওয়া এবং শিক্ষার্থীদের শারীরিক অবস্থাকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ে মাতৃত্বকালীন ছুটি রয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও নারী শিক্ষার্থীরা মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন।

মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে সম্মান (অনার্স) ও পোস্ট গ্র্যাজুয়েট বিভাগের ১৮ বছর এবং তার অধিক বয়সী নারী শিক্ষার্থীদের জন্য গর্ভকালীন পরিস্থিতিতে তিন মাস মাতৃত্বকালীন ছুটি কাটানোর নিয়ম চালু হয়েছে ২০২২ সালের ডিসেম্বরে।

এক্ষেত্রে ছুটির কারণে শিক্ষার্থী যদি কোনো সেমিস্টার পরীক্ষা মিস করেন, পরবর্তী সেমিস্টারের সঙ্গে সংশ্লিষ্ট সেই বিভাগের প্রধান বা চেয়ারম্যানের তত্ত্বাবধানে তা সমন্বয় করা হবে।

অন্যদিকে ২০২৩ সালে নারী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ঘোষণা দেয় দেশটির কেরালা বিশ্ববিদ্যালয়। নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা পুনরায় ভর্তি না হয়ে ছয় মাস পরে আবার ক্লাস শুরু করতে পারেন। কোর্স চলাকালীন শুধু একবার মাতৃত্বকালীন ছুটির সুবিধা রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাতৃত্বকালীন ছুটির বিষয়ে সিদ্ধান্ত হলেও এখনও কোনো নীতিমালা হয়নি। ফলে মাতৃত্বকালীন ছুটি কতদিন এবং কীভাবে দেওয়া হবে সেটি চূড়ান্ত হয়নি।

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

শিক্ষায় নতুন দিকনির্দেশনা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষতা ছাড়া ভবিষ্যৎ নেই—ববি হাজ্জাজ

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর, ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

“টানা ৫ দিনের ছুটির আমেজ! আজ থেকে স্কুল-কলেজ বন্ধ, তবে মাদ্রাসায় চলছে ক্লাস—ভিন্ন সিদ্ধান্তে চমক”

১০

ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, সাত ইস্যুতে নজর বিশ্ব কূটনীতির

১১

🔴 ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত, দুইবারের বেশি পরীক্ষা নয়

১২

শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

🟥 শনিবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হাইব্রিড ক্লাস কার্যক্রম

১৪

এনটিআরসিএ’র আপডেট, ১৬-১৭-১৮তম নিবন্ধন ধারীদের জন্য বিশেষ সুবিধায় নিয়োগ

১৫

“১৮ এপ্রিলেই এমসিকিউ যুদ্ধ! ৭ দিনের মধ্যে রেজাল্ট, ২৬ এপ্রিল থেকেই ভাইভা—এনটিআরসিএর বড় ঘোষণা”

১৬

“জাতীয়করণে প্রাথমিক এগিয়ে, ইবতেদায়ী কেন এখনো পিছিয়ে?—শিক্ষকদের দীর্ঘশ্বাসে ভারী শিক্ষা ব্যবস্থা”

১৭

“আজ রাতেই ‘একটি সভ্যতার শেষ’, বিশ্বকে কাঁপানো হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

১৮

এসএসসি পরীক্ষা পেছাচ্ছে না, গুজব উড়িয়ে শিক্ষামন্ত্রীর কড়া বার্তা

১৯

৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ শেষ!—বড় ঘোষণা এনটিআরসিএ চেয়ারম্যানের

২০
Developed by : BDIX ROOT