
নিজস্ব প্রতিবেদক | শিক্ষার বাজার: বৈশ্বিক জ্বালানি সংকট ও রাজধানীর তীব্র যানজট নিরসনে শিক্ষাক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরী-এর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন সমন্বয়ে (হাইব্রিড) ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে।
আরো পড়ুন:
এনটিআরসিএ’র আপডেট, ১৬-১৭-১৮তম নিবন্ধন ধারীদের জন্য বিশেষ সুবিধায় নিয়োগ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সপ্তাহে ৬ দিনের ক্লাস সূচিতে ৩ দিন অনলাইন এবং ৩ দিন অফলাইন ক্লাস পরিচালিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী—
🔹 রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে
🔹 শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মাদ্রাসার প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল,
সুপার ও সহকারী সুপার —
কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ —
স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি।
✨ M A SAYED TONMOY স্যারের বাছাইকৃত সাজেশন
✅ ১০০% কমনের নিশ্চয়তা
📞 যোগাযোগ:
01717289550 (WhatsApp)
মন্ত্রী বলেন, “শনিবার থেকেই এই কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সুবিধা ও বাস্তবতার আলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে।”
তিনি আরও উল্লেখ করেন, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে রাজধানীর স্কুলকেন্দ্রিক যানজটও অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
📌 সংশ্লিষ্টরা মনে করছেন, এই হাইব্রিড পদ্ধতি সফল হলে ভবিষ্যতে দেশের অন্যান্য মহানগরীতেও এটি সম্প্রসারণ করা হতে পারে।
মন্তব্য করুন