আরো যেসকল শর্ত যুক্ত হচ্ছে শিক্ষকদের বদলিতে - শিক্ষার বাজার
admin
১৭ মার্চ ২০২৬, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আরো যেসকল শর্ত যুক্ত হচ্ছে শিক্ষকদের বদলিতে

শেয়ার করুন

শি-বা ডেস্ক: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলির শর্তের ক্ষেত্রে আরও কিছু শর্ত যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

আরো পড়ুন:

সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বললেন শিক্ষামন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরের পর বিষয়গুলো নিয়ে আলোচনায় বসবে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে বদলির সফটওয়্যার নিয়ে আয়োজিত সভায় এমন প্রস্তাব করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, ‘বদলির ক্ষেত্রে বর্তমান নীতিমালায় তিনটি শর্তকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

নারী দূরত্ব এবং জ্যেষ্ঠতা। এর সঙ্গে সুবিধাজনক আরও কোনো শর্ত যুক্ত করা যায় কি না যেগুলো বদলিতে সহায়ক হবে; সেটি ভেবে দেখার প্রস্তাব এসেছে। ঈদের পর আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

এদিকে শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আসন্ন ঈদুল ফিতরের পর বদলির জন্য মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হবে বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বদলি সফটওয়্যারের ডেমো নিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

আসন্ন ঈদের পর মাউশি মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে। এরপর শিক্ষক-কর্মচারীদের বদলির কার্যক্রম শুরু হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, সভায় প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান শিক্ষক এবং এমপিওভুক্ত কর্মচারীদেরও বদলির আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

এজন্য বদলির মডিউলে এ বিষয়গুলো যুক্ত করতে টেলিটককে নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের পর এ বিষয়টিও সংশোধন করা হবে।

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভুক্ত শিক্ষক, অনিশ্চিত ভবিষ্যৎ—নন-এমপিও শিক্ষকদের বঞ্চনায় ধুঁকছে দেশের শিক্ষা ব্যবস্থা

🔥 শিক্ষা কি বদলাচ্ছে, নাকি শুধু নীতিমালা?—এক কঠিন প্রশ্নের সামনে আমরা

ট্রাম্পের বড় ঘোষণা! লেবানন-ইসরায়েলে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু

৯ লাখ কোটি টাকার বাজেটে চমক! ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’সহ বড় পরিবর্তনের পথে সরকার

যুদ্ধের চাপেই বড় সিদ্ধান্ত, জ্বালানি রপ্তানি হঠাৎ বন্ধ করল ইরান

স্থগিতাদেশ পেরিয়ে পরীক্ষা বহাল! ১৮ এপ্রিলই হচ্ছে এনটিআরসিএর বড় নিয়োগ পরীক্ষা

🔴 ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

১০

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

১১

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

১২

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

১৩

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

১৪

শিক্ষায় নতুন দিকনির্দেশনা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষতা ছাড়া ভবিষ্যৎ নেই—ববি হাজ্জাজ

১৫

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর, ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

১৬

“টানা ৫ দিনের ছুটির আমেজ! আজ থেকে স্কুল-কলেজ বন্ধ, তবে মাদ্রাসায় চলছে ক্লাস—ভিন্ন সিদ্ধান্তে চমক”

১৭

ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, সাত ইস্যুতে নজর বিশ্ব কূটনীতির

১৮

🔴 ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত, দুইবারের বেশি পরীক্ষা নয়

১৯

শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

২০
Developed by : BDIX ROOT