যে কারণে সমালোচিত হয়েছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী - শিক্ষার বাজার
admin
২২ মার্চ ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে কারণে সমালোচিত হয়েছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী

শেয়ার করুন

শি-বা ডেস্ক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমি যখন হেলিকপ্টার নিয়ে নকল প্রতিরোধের আন্দোলনে নামলাম তখন অনেকেই আমাকে সমালোচিত করেছিলেন।

আরো পড়ুন:

চাকরিজীবীদের হাঁসফাঁস—দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে সংসার, সরকার নীরব কেন?

শনিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

📢 "শিক্ষার বাজার" পত্রিকার জন্য সাংবাদিক নিয়োগ

সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে। যোগ্য ও আগ্রহীরা আবেদন করুন।



শিক্ষামন্ত্রী বলেন, যখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিলেন, এটা ভাবনাতীত ছিলো। তখন আমি এটাকে পছন্দও করিনি। উনি আমাকে দায়িত্ব দিয়ে যখন ওমরা পালনের জন্য চলে যাচ্ছেন ঠিক আমি প্লেনে ওঠার সময় গিয়ে বললাম এই দায়িত্ব আমাকে দেবেন না। কারণ ওই সময় ২০০১ খ্রিষ্টাব্দে আমার শিক্ষকরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

আমি নিজেকে ছোট মনে করতাম। এই দায়িত্ব আমার জন্য সম্ভব না। তখন প্রধানমন্ত্রী মৃদু হেসে বললেন, ফিরে এসে নিই। হারিজ চৌধুরীকে বললেন, হারিজ ফিরে আসলে তুমি মিলনের কথা স্মরণ করিয়ে দিও।

শিক্ষামন্ত্রী ড. মিলন আরো বলেন, এরই মধ্যেই আমি ব্যস্ত হয়ে গেলাম, কারণ ওই বছর শিক্ষার্থীদের বই প্রিন্ট করতে পারেনি। পুস্তিকা নামের একটি সংগঠন সালমান এফ রহমানের, তারা বই দিতে পারেননি। ভাবলাম জানুয়ারিতে আমাকে বই দিতেই হবে। সে সময় শিক্ষা প্রতিমন্ত্রীর কোনো অফিস ছিলো না। কারণ এই মন্ত্রণালয়ে একজন মন্ত্রীই শুধু থাকতেন।

আমি এনসিটিবি চেয়ারম্যানের চেয়ারে বসে জানুয়ারির এক তারিখে বই বিতরণ করে আমার মন্ত্রণালয়ে এসেছি। ততক্ষণে আমার কাজ দেখে প্রধানমন্ত্রী আর চিন্তা করেননি আমাকে সরানোর। আমি যখন ওনার সঙ্গে আবার দেখা করতে গেলাম আমি ভুলেই গেলাম অকপটে আমি শিক্ষার প্রেমে পড়ে গিয়েছি।

খুব আলোচিত সেই জাম্প নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী: সেদিন সড়কে অনেক জ্যাম ছিলো। আর্মি মিউজিয়াম থেকেই আমি হাঁটা শুরু করেছিলাম। দেখলাম আমি আর পারছিনা।

কারণ প্রধানমন্ত্রী যদি আমার আগে প্রথম দিনেই আগে পৌঁছান সেটা আমার জন্য বিশাল বিড়াম্বনার। সেখান থেকেই আমি দৌড়াতে শুরু করলাম। আমি যখন পার্লামেন্ট ভবনে ঢুকে লেক পার করে আসলাম। যখন আমি গেটে আসলাম তখন আবার দেখলাম, এতো বেশি ক্যামেরা।

আমাকে কিছু না কিছু জিজ্ঞেস করবে। আর আমি তো দেরি করেছি সেটাও একটা পয়েন্ট। উপায়ান্তু না পেয়ে আমি জাম্পই করলাম। যখন জাম্প করলাম তখন দেখলাম চেইনটা অনেক ওপরে।

ভাবলাম কিছু হয় কিনা, আগের প্রাকটিস ছিলো পা-টা একটু বাঁকা করে পার হয়ে গেলাম। আমি ভাবতেও পারিনি এটা কেউ না কেউ ভিডিয়ো রেকর্ড করছেন। যদি আমার সাবকনসাস (অবচেতন) মাইন্ডও বলতো, তাহলে আমি কাজটি করতাম না।

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

শিক্ষায় নতুন দিকনির্দেশনা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষতা ছাড়া ভবিষ্যৎ নেই—ববি হাজ্জাজ

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর, ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

“টানা ৫ দিনের ছুটির আমেজ! আজ থেকে স্কুল-কলেজ বন্ধ, তবে মাদ্রাসায় চলছে ক্লাস—ভিন্ন সিদ্ধান্তে চমক”

১০

ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, সাত ইস্যুতে নজর বিশ্ব কূটনীতির

১১

🔴 ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত, দুইবারের বেশি পরীক্ষা নয়

১২

শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

🟥 শনিবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হাইব্রিড ক্লাস কার্যক্রম

১৪

এনটিআরসিএ’র আপডেট, ১৬-১৭-১৮তম নিবন্ধন ধারীদের জন্য বিশেষ সুবিধায় নিয়োগ

১৫

“১৮ এপ্রিলেই এমসিকিউ যুদ্ধ! ৭ দিনের মধ্যে রেজাল্ট, ২৬ এপ্রিল থেকেই ভাইভা—এনটিআরসিএর বড় ঘোষণা”

১৬

“জাতীয়করণে প্রাথমিক এগিয়ে, ইবতেদায়ী কেন এখনো পিছিয়ে?—শিক্ষকদের দীর্ঘশ্বাসে ভারী শিক্ষা ব্যবস্থা”

১৭

“আজ রাতেই ‘একটি সভ্যতার শেষ’, বিশ্বকে কাঁপানো হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

১৮

এসএসসি পরীক্ষা পেছাচ্ছে না, গুজব উড়িয়ে শিক্ষামন্ত্রীর কড়া বার্তা

১৯

৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ শেষ!—বড় ঘোষণা এনটিআরসিএ চেয়ারম্যানের

২০
Developed by : BDIX ROOT