

শি-বা ডেস্ক: প্রথম থেকে ১৮তম নিবন্ধনধারীদের নানা দাবির এবং সম্ভাব্য সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সারসংক্ষেপে সম্ভাব্য সমাধানও জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন:
এনটিআরসিএ ১ থেকে ১৮তম নিবন্ধন ধারীদের সার-সংক্ষেপ পাঠিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে
এনটিআরসিএ সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ড. মাহদী আমিন এনটিআরসিএ পরিদর্শনে যান।
সেখানে ১-১২তম, ১৩ ও ১৪তম, ১৭তম ৩৫ ঊর্ধ্ব এবং ১৮তম ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে আলোচনা হয়।
সূত্র বলছে, এই নিবন্ধনধারীদের দাবি দাওয়া, দাবির পেছনের যৌক্তিকতা এবং সম্ভাভ্য সমাধান সারসংক্ষেপ আকারে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে সারসংক্ষেপ পাঠায় এনটিআরসিএ।
এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি অতি গোপনীয় উল্লেখ করে এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে কথা বলতে চাননি।
তবে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা রবিবার বলেন, ‘মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সারসংক্ষেপ পাঠানো হয়েছে। কেন তাদের নিয়োগ দেওয়া সম্ভব হয়নি সেই বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে।’
জটিলতা কাটিয়ে সম্ভাব্য সমাধানও উল্লেখ করা হয়েছেছে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘ সনদের মেয়াদ এবং বয়সের ক্ষেত্রে শিথিলতা দেওয়া হলে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা সম্ভব বলে সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে।
এছাড়া আদালতে চলমান মামলার বিষয়েও সমাধান আসতে হবে। এই বিষয়গুলো সুরাহা হলে প্রার্থীদের নিয়োগ দিতে কোনো সমস্যা নেই বলে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন