২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য সুখবর - শিক্ষার বাজার
admin
২৫ মার্চ ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য সুখবর

শেয়ার করুন

শি-বা ডেস্ক: ২০২৭ইং সাল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বিষয় সংখ্যা কমানোর কথা ভাবছে সরকার।

আরো পড়ুন:

গরীবের পক্ষে শিক্ষা: আর কাল বিলম্ব নয়, জাতীয়করণই হোক চূড়ান্ত সমাধান

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বুধবার এ নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করেছেন।

তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

তিনি বুধবার বিকালে গণমাধ্যমকে বলেন, “এ নিয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে মন্ত্রী ব্রিফ করবেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হবে।”

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, “এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়ে জানাবে।”

বর্তমানে এসএসসিতে দশটি বিষয়ের ১২টি পত্রের পরীক্ষা দিতে হয়। এর মধ্যে চতুর্থ বিষয়সহ বিভাগভিত্তিক চারটি ঐচ্ছিক বিষয় এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রসহ ছয়টি বিষয়ের আট পত্রের পরীক্ষায় বসতে হয় শিক্ষার্থীদের।

বিষয় কমানোর চিন্তার কারণ জানতে চাইলে দুই শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সভায় সব বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষা একই প্রশ্নে নেওয়া যায় কি-না তা নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তুলে ধরেন অধ্যাপক এহসানুল কবির।

ওই সভার বরাতে কিছু কিছু সংবাদমাধ্যম ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার আলোচনার কথা লিখলেও তা ‘বিভ্রান্তিকর’ বলে মনে করছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান।

এ নিয়ে জানতে প্রশ্ন করলে তিনি গণমাধ্যমকে বলেন, “এইটা কি বলেন! এইটা হয় নাকি?”

তার ভাষ্য, সার্বিক বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।

সূত্র: বিডি নিউজ

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

🔴 ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

শিক্ষায় নতুন দিকনির্দেশনা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষতা ছাড়া ভবিষ্যৎ নেই—ববি হাজ্জাজ

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর, ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

১০

“টানা ৫ দিনের ছুটির আমেজ! আজ থেকে স্কুল-কলেজ বন্ধ, তবে মাদ্রাসায় চলছে ক্লাস—ভিন্ন সিদ্ধান্তে চমক”

১১

ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, সাত ইস্যুতে নজর বিশ্ব কূটনীতির

১২

🔴 ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত, দুইবারের বেশি পরীক্ষা নয়

১৩

শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৪

🟥 শনিবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হাইব্রিড ক্লাস কার্যক্রম

১৫

এনটিআরসিএ’র আপডেট, ১৬-১৭-১৮তম নিবন্ধন ধারীদের জন্য বিশেষ সুবিধায় নিয়োগ

১৬

“১৮ এপ্রিলেই এমসিকিউ যুদ্ধ! ৭ দিনের মধ্যে রেজাল্ট, ২৬ এপ্রিল থেকেই ভাইভা—এনটিআরসিএর বড় ঘোষণা”

১৭

“জাতীয়করণে প্রাথমিক এগিয়ে, ইবতেদায়ী কেন এখনো পিছিয়ে?—শিক্ষকদের দীর্ঘশ্বাসে ভারী শিক্ষা ব্যবস্থা”

১৮

“আজ রাতেই ‘একটি সভ্যতার শেষ’, বিশ্বকে কাঁপানো হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

১৯

এসএসসি পরীক্ষা পেছাচ্ছে না, গুজব উড়িয়ে শিক্ষামন্ত্রীর কড়া বার্তা

২০
Developed by : BDIX ROOT