দাওরায়ে হাদিস পরীক্ষায় দেশ সেরা হলেন যারা - শিক্ষার বাজার
admin
২৫ মার্চ ২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দাওরায়ে হাদিস পরীক্ষায় দেশ সেরা হলেন যারা

শেয়ার করুন

শি-বা ডেস্ক: বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে ১৪৪৭ হিজরি (২০২৬) সালের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এবার ছাত্রদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন ঢাকার সূত্রাপুরের মাদ্রাসা বায়তুল উলূম ঢালকানগরের শিক্ষার্থী খালেদ হাছান।

তিনি মোট ৯৩২ নম্বর অর্জন করে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন। অন্যদিকে ছাত্রীদের মধ্যে ৮৯৪ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেছেন ঢাকার রামপুরার ফাতেমাতুয যাহরা (রা.) মহিলা মাদ্রাসার শিক্ষার্থী আসমা।

মঙ্গলবার (২৪ মার্চ) বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

>সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটি, পরীক্ষা মনিটরিং সেল, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দ। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান যাত্রাবাড়ী।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ছাত্রদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন চট্টগ্রামের পটিয়ার আল-জামিয়া আল-ইসলামিয়ার মো. আব্বাস, যার প্রাপ্ত নম্বর ৯২৮। ৯২৫ নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন ঢাকার মোহাম্মদপুরের জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার মুতাসিম বিল্লাহ এবং মাদ্রাসা বায়তুল উলূম ঢালকানগরের মুহা. আবু রায়হান।

অন্যদিকে ছাত্রীদের মধ্যে দ্বিতীয় হয়েছেন লালমনিরহাটের আদিতমারীর দারুল কোরআন মহিলা মাদ্রাসার মোছা. ফাতিমাতুয যাহরা, যিনি পেয়েছেন ৮৮৩ নম্বর। তৃতীয় স্থান অধিকার করেছেন ঢাকার উত্তরা-১০ এলাকার আল-জামিয়াতুল ইসলামিয়ার তাহসিনা সিদ্দীকা মারিয়া, যার প্রাপ্ত নম্বর ৮৮১।

সার্বিকভাবে এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩ হাজার ৮৮১ জন শিক্ষার্থী এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ৮ হাজার ৬১৩ জন। দেশের ১০৪টি ছাত্র এবং ১৫৫টি ছাত্রী মারকাজে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফলে দেখা যায়, মোট ২১ হাজার ৪৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ২ হাজার ৩৯০ জন অনুত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪ হাজার ১৮৬ জন এবং ছাত্রী ৭ হাজার ৩০৫ জন। ছাত্রদের পাসের হার ৯২.৯১ শতাংশ, ছাত্রীদের পাসের হার ৮৪.৮১ শতাংশ এবং গড় পাসের হার ৮৯.৯৯ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে মুমতাজ (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ১ হাজার ৪৭৮ জন এবং ছাত্রী ৯৭ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম) বিভাগে ছাত্র ৪ হাজার ৫৫৯ জন ও ছাত্রী ১ হাজার ১৪৭ জন উত্তীর্ণ হয়েছে।

জায়্যিদ (দ্বিতীয়) বিভাগে ছাত্র ৫ হাজার ৮০২ জন এবং ছাত্রী ৩ হাজার ৪৮৯ জন উত্তীর্ণ হয়েছে।

এছাড়া মাকবুল (তৃতীয়) বিভাগে ছাত্র ২ হাজার ৩৪৭ জন এবং ছাত্রী ২ হাজার ৫৭২ জন উত্তীর্ণ হয়েছে। অনিয়মের কারণে ২০ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে।

নিয়ম অনুযায়ী ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে মেধা তালিকা প্রস্তুত করা হয়েছে এবং প্রতি ৫০০ জনে একজনকে তালিকাভুক্ত করা হয়েছে।

সে হিসেবে ছাত্রদের ক্ষেত্রে ৩১তম এবং ছাত্রীদের ক্ষেত্রে ১৭তম পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

শিক্ষায় নতুন দিকনির্দেশনা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষতা ছাড়া ভবিষ্যৎ নেই—ববি হাজ্জাজ

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর, ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

“টানা ৫ দিনের ছুটির আমেজ! আজ থেকে স্কুল-কলেজ বন্ধ, তবে মাদ্রাসায় চলছে ক্লাস—ভিন্ন সিদ্ধান্তে চমক”

১০

ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, সাত ইস্যুতে নজর বিশ্ব কূটনীতির

১১

🔴 ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত, দুইবারের বেশি পরীক্ষা নয়

১২

শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

🟥 শনিবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হাইব্রিড ক্লাস কার্যক্রম

১৪

এনটিআরসিএ’র আপডেট, ১৬-১৭-১৮তম নিবন্ধন ধারীদের জন্য বিশেষ সুবিধায় নিয়োগ

১৫

“১৮ এপ্রিলেই এমসিকিউ যুদ্ধ! ৭ দিনের মধ্যে রেজাল্ট, ২৬ এপ্রিল থেকেই ভাইভা—এনটিআরসিএর বড় ঘোষণা”

১৬

“জাতীয়করণে প্রাথমিক এগিয়ে, ইবতেদায়ী কেন এখনো পিছিয়ে?—শিক্ষকদের দীর্ঘশ্বাসে ভারী শিক্ষা ব্যবস্থা”

১৭

“আজ রাতেই ‘একটি সভ্যতার শেষ’, বিশ্বকে কাঁপানো হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

১৮

এসএসসি পরীক্ষা পেছাচ্ছে না, গুজব উড়িয়ে শিক্ষামন্ত্রীর কড়া বার্তা

১৯

৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ শেষ!—বড় ঘোষণা এনটিআরসিএ চেয়ারম্যানের

২০
Developed by : BDIX ROOT