ইরান প্রবাসী ২০০ বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় - শিক্ষার বাজার
admin
২৪ মার্চ ২০২৬, ৫:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান প্রবাসী ২০০ বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায়

শেয়ার করুন

ইশি-বা ডেস্ক; রানে বসবাসরত বাংলাদেশিরা আজারবাইজান সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ঘটনায় উদ্বিগ্ন হয়ে সেদেশে বসবাসরত বিভিন্ন শ্রেণী ও পেশার বাংলাদেশিরা দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে আস্তারা সীমান্তে অপেক্ষা করছেন।

আরো পড়ুন:

সৌদিতে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি যুবক মোশাররফের মরদেহ দেশে আনা হলো

তেহরানের বাংলাদেশ দূতাবাস নিজ দেশের নাগরিকদের স্বদেশে ফেরাতে ওই আয়োজন করে।

দূতাবাস প্রধান এইচ এম বনান জানিয়েছেন, দুই শতাধিক বাংলাদেশিকে নিয়ে গতকাল বিকেলে তারা ৯টি বাসে করে ইরানের পার্শ্ববর্তী দেশ আজারবাইনের সীমান্তের দিকে রওনা হয়েছেন।

📢 “শিক্ষার বাজার” পত্রিকার জন্য সাংবাদিক নিয়োগ

সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে। যোগ্য ও আগ্রহীরা আবেদন করুন।



দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাবেয়া সুলতানাসহ অন্যান্য কর্মকর্তাও স্বদেশ গমনে ইচ্ছুক যাত্রীদের সঙ্গে রয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন।

এদিকে যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, আজারবাইজানের বাকু বিমানবন্দরে যাত্রীদের নিয়ে যাবার জন্য ৬টি গাড়ি প্রস্তুত থাকলেও ইমিগ্রেশানের কাজ সারতে সময় লেগে যাচ্ছে।

বৃহস্পতিবার ইরানের উত্তরাঞ্চলীয় বন্দর আঞ্জালিতে মার্কিন-ইসরাইলি হামলার ঘটনায় সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি অফিস সময়ের মধ্যে গাড়ি সীমান্তে না পৌঁছানো ওই বিলম্বের কারণ। ইরান-আজারবাইজানের আস্তারা সীমান্ত আঞ্জালির কাছেই অবস্থিত।

জানা যায়, বিকেল পাঁচটায় ফ্লাইট হবার কথা থাকলেও ইমিগ্রেশনে দেরি হওয়ায় সময় পিছিয়ে সন্ধ্যা সাতটায় পরিবর্তন করা হয়েছে।

ওই সময়ের মধ্যেও বিমানবন্দরে পৌঁছানো যাবে কিনা-সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন অপেক্ষমান স্বদেশগামী যাত্রীরা। সীমান্ত থেকে বিমানবন্দরে পৌঁছতে কমপক্ষে চার ঘণ্টা লাগতে পারে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যাত্রীদের নিয়ে যাবার কথা রয়েছে।

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

শিক্ষায় নতুন দিকনির্দেশনা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষতা ছাড়া ভবিষ্যৎ নেই—ববি হাজ্জাজ

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর, ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

“টানা ৫ দিনের ছুটির আমেজ! আজ থেকে স্কুল-কলেজ বন্ধ, তবে মাদ্রাসায় চলছে ক্লাস—ভিন্ন সিদ্ধান্তে চমক”

১০

ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, সাত ইস্যুতে নজর বিশ্ব কূটনীতির

১১

🔴 ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত, দুইবারের বেশি পরীক্ষা নয়

১২

শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

🟥 শনিবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হাইব্রিড ক্লাস কার্যক্রম

১৪

এনটিআরসিএ’র আপডেট, ১৬-১৭-১৮তম নিবন্ধন ধারীদের জন্য বিশেষ সুবিধায় নিয়োগ

১৫

“১৮ এপ্রিলেই এমসিকিউ যুদ্ধ! ৭ দিনের মধ্যে রেজাল্ট, ২৬ এপ্রিল থেকেই ভাইভা—এনটিআরসিএর বড় ঘোষণা”

১৬

“জাতীয়করণে প্রাথমিক এগিয়ে, ইবতেদায়ী কেন এখনো পিছিয়ে?—শিক্ষকদের দীর্ঘশ্বাসে ভারী শিক্ষা ব্যবস্থা”

১৭

“আজ রাতেই ‘একটি সভ্যতার শেষ’, বিশ্বকে কাঁপানো হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

১৮

এসএসসি পরীক্ষা পেছাচ্ছে না, গুজব উড়িয়ে শিক্ষামন্ত্রীর কড়া বার্তা

১৯

৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ শেষ!—বড় ঘোষণা এনটিআরসিএ চেয়ারম্যানের

২০
Developed by : BDIX ROOT