পাবনায় ২ পক্ষের সংঘর্ষ-গোলাগুলি: নিহত-১ আহত ১০ - শিক্ষার বাজার
admin
২৩ মার্চ ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় ২ পক্ষের সংঘর্ষ-গোলাগুলি: নিহত-১ আহত ১০

শেয়ার করুন

স্টাফ রিপোর্ট: পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

আরো পড়ুন-

যে কোনো সময় বন্ধ হতে পারে তেল পাম্প

এতে চায়না খাতুন (৪০) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। ​

নিহত চায়না খাতুন ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী বলে নিশ্চিত করেছে পুলিশ।

📢 “শিক্ষার বাজার” পত্রিকার জন্য সাংবাদিক নিয়োগ

সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে। যোগ্য ও আগ্রহীরা আবেদন করুন।



স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের ইসলাম প্রামাণিক গ্রুপ এবং হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ​রবিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এর ফলে রাত থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ​

সোমবার সকালে ইসলাম প্রামাণিক গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকলে রাজা গ্রুপের সমর্থকরা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে চায়না খাতুন গুলিবিদ্ধ হয়ে মারা যান। হামলাকারীরা বেশ কিছু বাড়িতে ভাঙচুরও চালায়। এই বিষয়ে দুপক্ষই পাল্টাপাল্টি দোষারোপ করে।

ইসলাম প্রামাণিক বলেন, ‘আমার ভাগ্নে ফরহাদকে মারধর করার প্রতিবাদ করায় তারা আজ সকালে রাজার নেতৃত্বে আমাদের ওপর সশস্ত্র হামলা চালায়। তাদের গুলিতেই চায়না খাতুন মারা গেছে।’

অন্যদিকে, রাফিউল ইসলাম রাজা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘আমি এলাকায় ছিলাম না, একটি বিয়ের দাওয়াতে গিয়েছি। আমাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমি শুনেছি ওই নারী স্ট্রোক করে মারা গেছেন।’

​স্থানীয় ​সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, গত রাতের ঝামেলার জেরে আজ সকালে এক পক্ষ অন্য পক্ষকে বাজারে যেতে বাধা দিলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

​সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার মূল কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

শিক্ষায় নতুন দিকনির্দেশনা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষতা ছাড়া ভবিষ্যৎ নেই—ববি হাজ্জাজ

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর, ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

“টানা ৫ দিনের ছুটির আমেজ! আজ থেকে স্কুল-কলেজ বন্ধ, তবে মাদ্রাসায় চলছে ক্লাস—ভিন্ন সিদ্ধান্তে চমক”

১০

ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, সাত ইস্যুতে নজর বিশ্ব কূটনীতির

১১

🔴 ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত, দুইবারের বেশি পরীক্ষা নয়

১২

শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

🟥 শনিবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হাইব্রিড ক্লাস কার্যক্রম

১৪

এনটিআরসিএ’র আপডেট, ১৬-১৭-১৮তম নিবন্ধন ধারীদের জন্য বিশেষ সুবিধায় নিয়োগ

১৫

“১৮ এপ্রিলেই এমসিকিউ যুদ্ধ! ৭ দিনের মধ্যে রেজাল্ট, ২৬ এপ্রিল থেকেই ভাইভা—এনটিআরসিএর বড় ঘোষণা”

১৬

“জাতীয়করণে প্রাথমিক এগিয়ে, ইবতেদায়ী কেন এখনো পিছিয়ে?—শিক্ষকদের দীর্ঘশ্বাসে ভারী শিক্ষা ব্যবস্থা”

১৭

“আজ রাতেই ‘একটি সভ্যতার শেষ’, বিশ্বকে কাঁপানো হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

১৮

এসএসসি পরীক্ষা পেছাচ্ছে না, গুজব উড়িয়ে শিক্ষামন্ত্রীর কড়া বার্তা

১৯

৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ শেষ!—বড় ঘোষণা এনটিআরসিএ চেয়ারম্যানের

২০
Developed by : BDIX ROOT