ইসরায়েলের অস্ত্রকাখানায় অগ্নি সংযোগ - শিক্ষার বাজার
admin
২০ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের অস্ত্রকাখানায় অগ্নি সংযোগ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের অন্যতম বৃহৎ অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমস’-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি কারখানায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একটি গুপ্ত সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। দেশটির পুলিশ এই ঘটনার পেছনে কোনো ‘সন্ত্রাসবাদী যোগসূত্র’ আছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন:

সৌদিতে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি যুবক মোশাররফের মরদেহ দেশে আনা হলো

চেক কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের শিকার স্থাপনাটি একটি চেক কোম্পানি এবং ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের যৌথ পরিচালনায় ছিল। শুক্রবার (২০ মার্চ) ভোরে অগ্নিসংযোগে কারখানার বেশ কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এলবিট সিস্টেমস মূলত ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য স্থল ও আকাশপথের অস্ত্র সরবরাহকারী প্রধান প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বিশেষ করে গাজা এবং ইরানে চলমান যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের বড় একটি অংশ এই কোম্পানিটি সরবরাহ করে থাকে।

হামলার পর ‘আর্থকোয়েক ফ্যাকশন’ নামে একটি গোষ্ঠী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই ঘটনার দায় স্বীকার করেছে।

বিবৃতিতে তারা বলেছে, ‘ইসরায়েলের বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থাপনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে। আন্তর্জাতিক সরকারগুলোর কাছে অনুনয়-বিনয় করার সময় আর নেই… তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

চেক পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

শিক্ষায় নতুন দিকনির্দেশনা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষতা ছাড়া ভবিষ্যৎ নেই—ববি হাজ্জাজ

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর, ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

“টানা ৫ দিনের ছুটির আমেজ! আজ থেকে স্কুল-কলেজ বন্ধ, তবে মাদ্রাসায় চলছে ক্লাস—ভিন্ন সিদ্ধান্তে চমক”

১০

ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, সাত ইস্যুতে নজর বিশ্ব কূটনীতির

১১

🔴 ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত, দুইবারের বেশি পরীক্ষা নয়

১২

শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

🟥 শনিবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হাইব্রিড ক্লাস কার্যক্রম

১৪

এনটিআরসিএ’র আপডেট, ১৬-১৭-১৮তম নিবন্ধন ধারীদের জন্য বিশেষ সুবিধায় নিয়োগ

১৫

“১৮ এপ্রিলেই এমসিকিউ যুদ্ধ! ৭ দিনের মধ্যে রেজাল্ট, ২৬ এপ্রিল থেকেই ভাইভা—এনটিআরসিএর বড় ঘোষণা”

১৬

“জাতীয়করণে প্রাথমিক এগিয়ে, ইবতেদায়ী কেন এখনো পিছিয়ে?—শিক্ষকদের দীর্ঘশ্বাসে ভারী শিক্ষা ব্যবস্থা”

১৭

“আজ রাতেই ‘একটি সভ্যতার শেষ’, বিশ্বকে কাঁপানো হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

১৮

এসএসসি পরীক্ষা পেছাচ্ছে না, গুজব উড়িয়ে শিক্ষামন্ত্রীর কড়া বার্তা

১৯

৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ শেষ!—বড় ঘোষণা এনটিআরসিএ চেয়ারম্যানের

২০
Developed by : BDIX ROOT