সংসার ভাঙতে চলেছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের - শিক্ষার বাজার
admin
১৯ মার্চ ২০২৬, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসার ভাঙতে চলেছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের

শেয়ার করুন

বিনোদন ডেস্ক: সংসার ভাঙতে চলেছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের। এ অভিনেতার সঙ্গে দীর্ঘ ২৭ বছরের সংসার জীবনে বিচ্ছেদ টানতে গত ডিসেম্বরে তামিলনাড়ুর একটি পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। আগামী ২০ এপ্রিল এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন:

নিখোঁজের চারদিনেও সন্ধান মেলেনি কলেজছাত্রী সামিয়া আফরিনের, দিশেহারা পরিবার

বিচ্ছেদের আবেদনে তিনি বিজয়ের বিরুদ্ধে মানসিক নির্যাতন, অবহেলা এবং অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলেছেন।

মূলত বিজয়ের পরকীয়া নিয়ে সঙ্গীতার এই সন্দেহের তীর আরেক তামিল অভিনেত্রী তৃষা কৃষ্ণানের প্রতি। বিজয় ও তৃষা কৃষ্ণান তামিল সিনেমার দর্শকপ্রিয় জুটি।

দীর্ঘ ১৫ বছর পর ‘লিও’ সিনেমায় এই জুটি একসঙ্গে অভিনয়ের পর থেকেই দুজনের পর্দার বাইরের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। সবশেষ সঙ্গীতার তামিলনাড়ুর আদালতে করা অভিযোগের পর বিষয়টি নতুন করে জল্পনা সৃষ্টি হয়।

এদিকে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একই গাড়িতে করে আসতে এবং একসঙ্গে অনুষ্ঠানে প্রবেশ করতে দেখা যায়।

গত ডিসেম্বর মাসে অভিনেতার স্ত্রী আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তার পর এই প্রথম জনসমক্ষে একসঙ্গে হাজির হলেন বিজয় ও তৃষা।

১৯৯৯ সালে এক ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিজয় ও সঙ্গীতা। দীর্ঘ আড়াই দশক ধরে তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে প্রচারের আড়ালেই রেখেছিলেন।

কিন্তু হঠাৎ করে এই বিচ্ছেদের খবর বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ার এবং ব্যক্তিগত ভাবমূর্তির ওপর বড়সড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত দুই বছর ধরে অভিনয় থেকে রাজনীতির মাঠে নামা বিজয়ের কোনো কাজ বা রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি তার স্ত্রী সঙ্গীতাকে।

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

শিক্ষায় নতুন দিকনির্দেশনা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষতা ছাড়া ভবিষ্যৎ নেই—ববি হাজ্জাজ

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর, ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

“টানা ৫ দিনের ছুটির আমেজ! আজ থেকে স্কুল-কলেজ বন্ধ, তবে মাদ্রাসায় চলছে ক্লাস—ভিন্ন সিদ্ধান্তে চমক”

১০

ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, সাত ইস্যুতে নজর বিশ্ব কূটনীতির

১১

🔴 ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত, দুইবারের বেশি পরীক্ষা নয়

১২

শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

🟥 শনিবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হাইব্রিড ক্লাস কার্যক্রম

১৪

এনটিআরসিএ’র আপডেট, ১৬-১৭-১৮তম নিবন্ধন ধারীদের জন্য বিশেষ সুবিধায় নিয়োগ

১৫

“১৮ এপ্রিলেই এমসিকিউ যুদ্ধ! ৭ দিনের মধ্যে রেজাল্ট, ২৬ এপ্রিল থেকেই ভাইভা—এনটিআরসিএর বড় ঘোষণা”

১৬

“জাতীয়করণে প্রাথমিক এগিয়ে, ইবতেদায়ী কেন এখনো পিছিয়ে?—শিক্ষকদের দীর্ঘশ্বাসে ভারী শিক্ষা ব্যবস্থা”

১৭

“আজ রাতেই ‘একটি সভ্যতার শেষ’, বিশ্বকে কাঁপানো হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

১৮

এসএসসি পরীক্ষা পেছাচ্ছে না, গুজব উড়িয়ে শিক্ষামন্ত্রীর কড়া বার্তা

১৯

৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ শেষ!—বড় ঘোষণা এনটিআরসিএ চেয়ারম্যানের

২০
Developed by : BDIX ROOT