যে পরীক্ষা শিক্ষার্থীদের দেওয়া আবশ্যিক নয় জানালেন শিক্ষামন্ত্রী - শিক্ষার বাজার
admin
১৬ মার্চ ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে পরীক্ষা শিক্ষার্থীদের দেওয়া আবশ্যিক নয় জানালেন শিক্ষামন্ত্রী

শেয়ার করুন

শি-বা ডেস্ক: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা আবশ্যিক নয় এবং যারা চাইবে না তারা তা দেবে না। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আরও পড়ুন:

মাদরাসার বিভিন্ন পদে আবেদনের নতুন নীতিমালা জারি

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ বছর ষষ্ঠ শ্রেণিতে ওঠার চার মাস পর তাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। শিক্ষক-অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের হাতে এখন পঞ্চম শ্রেণির বই ও নোট-গাইড নেই। তারা ষষ্ঠ শ্রেণির পড়ালেখায় ব্যস্ত। এর মধ্যে প্রাথমিক ‍বৃত্তি পরীক্ষা নেওয়া অযৌক্তিক।

আরও পড়ুন:

আবার পেছাচ্ছে প্রধানদের আবেদন করায় সময়

বিষয়টি নিয়ে সোমবার (১৬ মার্চ) সাংবাদিকরা শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনকে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, ‘এটা আবশ্যিক নয়, ঐচ্ছিক। আপনি বৃত্তি পরীক্ষা দিতে চান, আসেন, দেন। না দিতে চাইলে না দেন।’

মন্ত্রী আরও বলেন, ‘এ প্রশ্নের উত্তর যারা পারবে, তারা দেবে। আমি দেব না। আমি অপশন দিলাম- এখন যে পারবে না, সে আসবে না। যে পারবে, সে পরীক্ষা দিতে আসবে। এটা আবশ্যিক নয়।’

আইনি জটিলতায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেরিতে হলেও এ পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। সব ঠিক থাকলে আগামী এপ্রিলে পরীক্ষাটি হবে।

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে সকল শিক্ষকদের কপাল খুললো রেজাল্ট দেখুন এখানে

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশ

আর নয় এনটিআরসিএ’র সনদ, এখন থেকে হবে পরীক্ষায় নিয়োগ

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে, বড় সুখবর দিলেন এনটিআরসিএ

জ্যেষ্ঠতা উপেক্ষা করে মাউশি ডিজির চেয়ারে ‘প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ’ সোহেল!, শিক্ষা প্রশাসনে তীব্র ক্ষোভ

🔥 “ফেসবুকেই এখন দেশ চলে, ”বট বাহিনীর অপপ্রচারে বিস্ফোরক শিক্ষামন্ত্রী

অভুক্ত শিক্ষক, অনিশ্চিত ভবিষ্যৎ—নন-এমপিও শিক্ষকদের বঞ্চনায় ধুঁকছে দেশের শিক্ষা ব্যবস্থা

🔥 শিক্ষা কি বদলাচ্ছে, নাকি শুধু নীতিমালা?—এক কঠিন প্রশ্নের সামনে আমরা

ট্রাম্পের বড় ঘোষণা! লেবানন-ইসরায়েলে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু

৯ লাখ কোটি টাকার বাজেটে চমক! ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’সহ বড় পরিবর্তনের পথে সরকার

১০

যুদ্ধের চাপেই বড় সিদ্ধান্ত, জ্বালানি রপ্তানি হঠাৎ বন্ধ করল ইরান

১১

স্থগিতাদেশ পেরিয়ে পরীক্ষা বহাল! ১৮ এপ্রিলই হচ্ছে এনটিআরসিএর বড় নিয়োগ পরীক্ষা

১২

🔴 ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

১৩

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

১৪

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

১৫

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

১৬

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

১৭

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

১৮

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

১৯

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

২০
Developed by : BDIX ROOT