আবার পেছাচ্ছে প্রধানদের আবেদন করায় সময় - শিক্ষার বাজার
admin
১৬ মার্চ ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবার পেছাচ্ছে প্রধানদের আবেদন করায় সময়

শেয়ার করুন

শি-বা ডেস্ক: বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রথান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের আবেদন আজ রবিবার থেকে শুরুর কথা থাকলেও তা পেছাচ্ছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংশোধিত নীতিমালা জারি না হওয়ায় আবেদনগ্রহণ শুরু করা যাচ্ছে না বলে জানা গেছে।

আরো পড়ুন:

সরকারি অনুদান পাবে যে সকল শিক্ষক ও শিক্ষার্থীরা

রবিবার (১৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদনে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সংক্রান্ত সংশোধিত নীতিমালা জারি করতে পারেনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

এ কারণে এখনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি। আগামীকাল সোমবার সংশোধিত নীতিমালা জারি না হলে বিজ্ঞপ্তি ও আবেদনগ্রহণ ঈদের পর শুরু করা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে। তারা যেন দ্রুত নীতিমালা সংশোধন করে সেজন্য তাগাদা দেওয়া হচ্ছে। আগামীকাল সংশোধিত নীতিমালা জারি হলে কাল থেকেই আবেদনগ্রহণ শুরু করা হবে।’

জানা গেছে, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের বাতিল হওয়া ৮৬ হাজারের বেশি শিক্ষকের আবেদন ফির ৩৫০ টাকা ফেরত দেওয়া হবে। কোন প্রক্রিয়ায় অর্থ ফেরত দেওয়া হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মোবাইল ব্যাংকিং অপারেটর বিকাশের মাধ্যমে এ অর্থ ফেরত দেওয়া হতে পারে বলে জানা গেছে।

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

🔥 “ফেসবুকেই এখন দেশ চলে, ”বট বাহিনীর অপপ্রচারে বিস্ফোরক শিক্ষামন্ত্রী

অভুক্ত শিক্ষক, অনিশ্চিত ভবিষ্যৎ—নন-এমপিও শিক্ষকদের বঞ্চনায় ধুঁকছে দেশের শিক্ষা ব্যবস্থা

🔥 শিক্ষা কি বদলাচ্ছে, নাকি শুধু নীতিমালা?—এক কঠিন প্রশ্নের সামনে আমরা

ট্রাম্পের বড় ঘোষণা! লেবানন-ইসরায়েলে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু

৯ লাখ কোটি টাকার বাজেটে চমক! ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’সহ বড় পরিবর্তনের পথে সরকার

যুদ্ধের চাপেই বড় সিদ্ধান্ত, জ্বালানি রপ্তানি হঠাৎ বন্ধ করল ইরান

স্থগিতাদেশ পেরিয়ে পরীক্ষা বহাল! ১৮ এপ্রিলই হচ্ছে এনটিআরসিএর বড় নিয়োগ পরীক্ষা

🔴 ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

১০

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

১১

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

১২

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

১৩

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

১৪

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

১৫

শিক্ষায় নতুন দিকনির্দেশনা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষতা ছাড়া ভবিষ্যৎ নেই—ববি হাজ্জাজ

১৬

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর, ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

১৭

“টানা ৫ দিনের ছুটির আমেজ! আজ থেকে স্কুল-কলেজ বন্ধ, তবে মাদ্রাসায় চলছে ক্লাস—ভিন্ন সিদ্ধান্তে চমক”

১৮

ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, সাত ইস্যুতে নজর বিশ্ব কূটনীতির

১৯

🔴 ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত, দুইবারের বেশি পরীক্ষা নয়

২০
Developed by : BDIX ROOT