
শি-বা ডেস্ক: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা আবশ্যিক নয় এবং যারা চাইবে না তারা তা দেবে না। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আরও পড়ুন:
মাদরাসার বিভিন্ন পদে আবেদনের নতুন নীতিমালা জারি
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ বছর ষষ্ঠ শ্রেণিতে ওঠার চার মাস পর তাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। শিক্ষক-অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের হাতে এখন পঞ্চম শ্রেণির বই ও নোট-গাইড নেই। তারা ষষ্ঠ শ্রেণির পড়ালেখায় ব্যস্ত। এর মধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া অযৌক্তিক।
আরও পড়ুন:
আবার পেছাচ্ছে প্রধানদের আবেদন করায় সময়
বিষয়টি নিয়ে সোমবার (১৬ মার্চ) সাংবাদিকরা শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনকে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, ‘এটা আবশ্যিক নয়, ঐচ্ছিক। আপনি বৃত্তি পরীক্ষা দিতে চান, আসেন, দেন। না দিতে চাইলে না দেন।’
মন্ত্রী আরও বলেন, ‘এ প্রশ্নের উত্তর যারা পারবে, তারা দেবে। আমি দেব না। আমি অপশন দিলাম- এখন যে পারবে না, সে আসবে না। যে পারবে, সে পরীক্ষা দিতে আসবে। এটা আবশ্যিক নয়।’
আইনি জটিলতায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেরিতে হলেও এ পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। সব ঠিক থাকলে আগামী এপ্রিলে পরীক্ষাটি হবে।
মন্তব্য করুন