পাম্পে তেল নেওয়ার পর হঠাৎ আগুন, পুড়ে ছাই মোটরসাইকেল - শিক্ষার বাজার
admin
২৬ মার্চ ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাম্পে তেল নেওয়ার পর হঠাৎ আগুন, পুড়ে ছাই মোটরসাইকেল

শেয়ার করুন

শি-বা ডেস্ক: মুন্সিগঞ্জে পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর হঠাৎ একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলটি পুড়ে ছাই হলেও চালক ও আরোহী রক্ষা পেয়েছেন।

আরো পড়ুন:

“যে হাতে গড়ে ভবিষ্যৎ, সেই হাতেই কেন আর্থিক সংকট?”

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় পূর্ণিমা ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানান, পেট্রোল পাম্প থেকে তিন লিটার তেল নেওয়ার পরে চালক ইমন মন্ডল (২৯) টাকা পরিশোধ করছিল। এসময় হঠাৎ মোটরসাইকেলটি থেকে সাদা ধোঁয়া বের হতে শুরু করে।

📢 “শিক্ষার বাজার” পত্রিকার জন্য সাংবাদিক নিয়োগ

সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে। যোগ্য ও আগ্রহীরা আবেদন করুন।


এরপর পেট্রোল পাম্পের শ্রমিক ও অন্যান্য চালকরা তাড়াহুড়ো করে মোটরসাইকেলটি সরিয়ে নেওয়ার চেষ্টা করলে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা প্রায় আধাঘণ্টার চেষ্টায় মোটরসাইকেলটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাজাজ কোম্পানির পালসার এনএস মডেলের মোটরসাইকেলটি।

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল চালক ইমন মন্ডল (২৯) বলেন, ‌হঠাৎ মোটরসাইকেলটিতে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় আমার অনেক ক্ষতি হয়ে গেলো।

ঘটনাটি দুর্ভাগ্যবশত হয়েছে দাবি করে তিনি বলেন, শখের একমাত্র মোটরসাইকেলটি হারিয়ে আমি প্রায় হতভম্ব পরিস্থিতিতে আছি। গতকাল সবশেষ সার্ভিসিং করিয়েছিলাম।

পূর্ণিমা ফিলিং স্টেশনের ম্যানেজার সাইফুল ইসলাম চানু বলেন, মোটরসাইকেলটি থেকে ধোঁয়া বের হওয়ার সময় আমাদের পেট্রোল পাম্পের লোকজন দ্রুত মোটরসাইকেলটি সরিয়ে না নিলে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

তবে আমরা সতর্ক থাকায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে মোটরসাইকেলটি ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব হয়নি।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেলটির ইঞ্জিনের ওভার হিটিং অথবা ইলেকট্রিক ওয়্যারিংয়ের ব্যাটারি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

🔴 ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

শিক্ষায় নতুন দিকনির্দেশনা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষতা ছাড়া ভবিষ্যৎ নেই—ববি হাজ্জাজ

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর, ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

১০

“টানা ৫ দিনের ছুটির আমেজ! আজ থেকে স্কুল-কলেজ বন্ধ, তবে মাদ্রাসায় চলছে ক্লাস—ভিন্ন সিদ্ধান্তে চমক”

১১

ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, সাত ইস্যুতে নজর বিশ্ব কূটনীতির

১২

🔴 ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত, দুইবারের বেশি পরীক্ষা নয়

১৩

শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৪

🟥 শনিবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হাইব্রিড ক্লাস কার্যক্রম

১৫

এনটিআরসিএ’র আপডেট, ১৬-১৭-১৮তম নিবন্ধন ধারীদের জন্য বিশেষ সুবিধায় নিয়োগ

১৬

“১৮ এপ্রিলেই এমসিকিউ যুদ্ধ! ৭ দিনের মধ্যে রেজাল্ট, ২৬ এপ্রিল থেকেই ভাইভা—এনটিআরসিএর বড় ঘোষণা”

১৭

“জাতীয়করণে প্রাথমিক এগিয়ে, ইবতেদায়ী কেন এখনো পিছিয়ে?—শিক্ষকদের দীর্ঘশ্বাসে ভারী শিক্ষা ব্যবস্থা”

১৮

“আজ রাতেই ‘একটি সভ্যতার শেষ’, বিশ্বকে কাঁপানো হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

১৯

এসএসসি পরীক্ষা পেছাচ্ছে না, গুজব উড়িয়ে শিক্ষামন্ত্রীর কড়া বার্তা

২০
Developed by : BDIX ROOT