স্কুলের নামে ভুয়া পেজে ছাত্রীর ভিডিও প্রকাশ, অত:পর বাড়িতে গলায় ফাঁশ - শিক্ষার বাজার
admin
১৯ মার্চ ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুলের নামে ভুয়া পেজে ছাত্রীর ভিডিও প্রকাশ, অত:পর বাড়িতে গলায় ফাঁশ

শেয়ার করুন


শি-বা ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈর থেকে দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে গত মঙ্গলবার রাতে নিজেদের ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

সংসার ভাঙতে চলেছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের

পরিবার ও স্বজনদের দাবি, ওই ছাত্রীর বিদ্যালয়ের নামে একটি ফেসবুক পেজ থেকে তার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ার জের ধরে সে আত্মহত্যা করেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ জানায়, ওই উচ্চবিদ্যালয়ের নামে একটি ফেসবুক পেজ রয়েছে। এ পেজে ওই ছাত্রীর একটি ভিডিয়ো পোস্ট করা হয়।

ভিডিওতে শ্রেণিকক্ষে একটি ছেলেকে মেয়েটির হাত ধরতে দেখা যায়। এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় নানা মন্তব্য। এতে ওই শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে।

পরিবারের সদস্যরা জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই মেয়েটি অস্বাভাবিক আচরণ করতে থাকে। সে কারও সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিল না; বেশির ভাগ সময় নিজেকে গুটিয়ে রাখছিল।

একপর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাতে সে ঘরের দরজা খুলছিল না। একপর্যায়ে দরজা ভেঙে ঘরের ভেতরে স্বজনেরা বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

ওই ক্যাম্পের উপপরিদর্শক ‍সুরুজ জামান বলেন, ‘আমরাও শুনেছি, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিয়ো ভাইরাল হওয়ায় ওই ছাত্রী আত্মহত্যা করেছে। তার পরিবার যদি অভিযোগ দেয়, তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নিহত শিক্ষার্থীর এক চাচা জানান, বিদ্যালয়ের নামের একটি ফেসবুক পেজে মেয়েটির ব্যক্তিগত একটি ভিডিও পোস্ট করা হয়। বিষয়টি সে কোনোভাবেই মেনে নিতে পারেনি।

নিজের মানসম্মান এবং মা–বাবার কথা ভেবে সে মানসিকভাবে ভেঙে পড়ে। কীভাবে সে তাদের মুখোমুখি হবে, সে চিন্তায় দিশাহারা হয়ে যায়।

তিনি আরো বলেন, ‘ফেসবুকের ওই পেজের অ্যাডমিন ও মডারেটররা কেন ভিডিওটির সত্যতা যাচাই না করে সেটি প্রকাশের অনুমতি দিলেন? যদি এটি পোস্ট করা না হতো তবে আজ আমাদের ভাতিজিকে হারাতে হতো না।

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

🔴 ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

শিক্ষায় নতুন দিকনির্দেশনা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষতা ছাড়া ভবিষ্যৎ নেই—ববি হাজ্জাজ

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর, ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

১০

“টানা ৫ দিনের ছুটির আমেজ! আজ থেকে স্কুল-কলেজ বন্ধ, তবে মাদ্রাসায় চলছে ক্লাস—ভিন্ন সিদ্ধান্তে চমক”

১১

ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, সাত ইস্যুতে নজর বিশ্ব কূটনীতির

১২

🔴 ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত, দুইবারের বেশি পরীক্ষা নয়

১৩

শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৪

🟥 শনিবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হাইব্রিড ক্লাস কার্যক্রম

১৫

এনটিআরসিএ’র আপডেট, ১৬-১৭-১৮তম নিবন্ধন ধারীদের জন্য বিশেষ সুবিধায় নিয়োগ

১৬

“১৮ এপ্রিলেই এমসিকিউ যুদ্ধ! ৭ দিনের মধ্যে রেজাল্ট, ২৬ এপ্রিল থেকেই ভাইভা—এনটিআরসিএর বড় ঘোষণা”

১৭

“জাতীয়করণে প্রাথমিক এগিয়ে, ইবতেদায়ী কেন এখনো পিছিয়ে?—শিক্ষকদের দীর্ঘশ্বাসে ভারী শিক্ষা ব্যবস্থা”

১৮

“আজ রাতেই ‘একটি সভ্যতার শেষ’, বিশ্বকে কাঁপানো হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

১৯

এসএসসি পরীক্ষা পেছাচ্ছে না, গুজব উড়িয়ে শিক্ষামন্ত্রীর কড়া বার্তা

২০
Developed by : BDIX ROOT