র‍্যাব-সিআইডি-এসবি প্রধানসহ পুলিশের শীর্ষ পদে রদবদল - শিক্ষার বাজার
admin
১৭ মার্চ ২০২৬, ১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

র‍্যাব-সিআইডি-এসবি প্রধানসহ পুলিশের শীর্ষ পদে রদবদল

শেয়ার করুন

শি-বা ডেস্ক: বাংলাদেশ পুলিশের অধীনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখায় (এসবি) নতুন প্রধান নিয়োগসহ উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার।

আরো পড়ুন:

প্রত্যাশিত দেশ গড়তে সরকার রাত-দিন কাজ করবে: প্রধানমন্ত্রী

সোমবার স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক চার প্রজ্ঞাপনে এসব রদবদল ও নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‍্যাব মহাপরিচালক (ডিজি), পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবির প্রধান ও পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি আশরাফুর রহমানকে ভূতাপেক্ষভাবে অতিরিক্ত আইজিপি চলতি দায়িত্বে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহকে পুলিশ সদরদপ্তর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে এপিবিএনের প্রধান, ডিএমপির অতিরিক্ত কমিশনার শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, এসবির ডিআইজি মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে, সিআইডির এসপি মো. মোরতাজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার, মাদারীপুরের এসপি এহতেশামুল হককে সিআইডির পুলিশ সুপার, মাগুরার এসপি মো. হাবিবুর রহমানকে মাদারীপুরের পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারের খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।

উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে, বড় সুখবর দিলেন এনটিআরসিএ

জ্যেষ্ঠতা উপেক্ষা করে মাউশি ডিজির চেয়ারে ‘প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ’ সোহেল!, শিক্ষা প্রশাসনে তীব্র ক্ষোভ

🔥 “ফেসবুকেই এখন দেশ চলে, ”বট বাহিনীর অপপ্রচারে বিস্ফোরক শিক্ষামন্ত্রী

অভুক্ত শিক্ষক, অনিশ্চিত ভবিষ্যৎ—নন-এমপিও শিক্ষকদের বঞ্চনায় ধুঁকছে দেশের শিক্ষা ব্যবস্থা

🔥 শিক্ষা কি বদলাচ্ছে, নাকি শুধু নীতিমালা?—এক কঠিন প্রশ্নের সামনে আমরা

ট্রাম্পের বড় ঘোষণা! লেবানন-ইসরায়েলে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু

৯ লাখ কোটি টাকার বাজেটে চমক! ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’সহ বড় পরিবর্তনের পথে সরকার

যুদ্ধের চাপেই বড় সিদ্ধান্ত, জ্বালানি রপ্তানি হঠাৎ বন্ধ করল ইরান

স্থগিতাদেশ পেরিয়ে পরীক্ষা বহাল! ১৮ এপ্রিলই হচ্ছে এনটিআরসিএর বড় নিয়োগ পরীক্ষা

🔴 ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

১০

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

১১

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

১২

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

১৩

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

১৪

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

১৫

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

১৬

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

১৭

শিক্ষায় নতুন দিকনির্দেশনা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষতা ছাড়া ভবিষ্যৎ নেই—ববি হাজ্জাজ

১৮

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর, ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

১৯

“টানা ৫ দিনের ছুটির আমেজ! আজ থেকে স্কুল-কলেজ বন্ধ, তবে মাদ্রাসায় চলছে ক্লাস—ভিন্ন সিদ্ধান্তে চমক”

২০
Developed by : BDIX ROOT