শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেন সরকার - শিক্ষার বাজার
admin
২৭ মার্চ ২০২৬, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেন সরকার

শেয়ার করুন

শি-বা ডেস্ক: স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিচর্যার কাজ দেওয়া হবে। তারা সরকারের দেওয়া গাছের চারা লাগাবে এবং পরিচর্যা করবে। গাছের বৃদ্ধি ও পরিচর্যার ধরন পর্যবেক্ষণ করবেন শিক্ষকরা।

আরো পড়ুন:

বেসরকারি শিক্ষকদের বদলি সফটওয়্যার ১ এপ্রিলের মধ্যে বুঝিয়ে দেয়ার নির্দেশ

বার্ষিক পরীক্ষার যে নম্বরপত্র (রিপোর্ট কার্ড) দেওয়া হবে, তাতে বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপরও নম্বর দেওয়া হবে। যার গাছ সঠিক পরিচর্যায় বেড়ে উঠবে, সে বেশি নম্বর পাবে।

📢 “শিক্ষার বাজার” পত্রিকার জন্য সাংবাদিক নিয়োগ

সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে। যোগ্য ও আগ্রহীরা আবেদন করুন।


বিএনপি সরকারের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত ১৮০ দিনের কর্মপরিকল্পনায় বিষয়টি নিয়ে বিস্তারিত বলা হয়েছে।

গত ২৪ মার্চ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।

কর্মপরিকল্পনায় বলা হয়েছে, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি শিক্ষার্থীকে প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করার প্রশাসনিক আদেশ জারি করা হবে।

প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা নিজ বাড়ি, স্কুলের মাঠ, খেলার জায়গা এবং আশপাশের খালি জমি ব্যবহার করে গাছ রোপণ করবে।

শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা গাছের পরিচর্যা শিখবে। এরপর প্রতিটি শিশুকে তার গাছের পরিচর্যার দায়িত্ব দেওয়া হবে। গাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করবেন শিক্ষকরা।

বার্ষিক পরীক্ষার রিপোর্ট কার্ডে পরিবেশবিষয়ক মূল্যায়ন অংশে গাছ লাগানো ও পরিচর্যার ওপর নম্বর দেওয়া হবে।

পরিকল্পনায় উল্লেখ রয়েছে, স্থানীয় বন বিভাগ ও কৃষি অফিস থেকে গাছের চারা সরবরাহ নিশ্চিত করতে হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনকে সম্পৃক্ত করে গাছ লাগানোর জায়গা নির্ধারণ করা হবে।

পরিকল্পনা বাস্তবায়নে শিগগির মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে ‘একটি শিশু, একটি গাছ’ বিষয়ক নির্দেশনা জারি করা হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমে প্রচারণা চালানো হবে।

উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, শিক্ষার্থীরা বছরে অন্তত ১ কোটি বৃক্ষরোপণ ও পরিচর্যা করবে। এতে পরিবেশ ও জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়বে।

একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরি হবে। গণমাধ্যমেও শিক্ষার্থীদের এ সাফল্য প্রচারের ব্যবস্থা করা হবে। এতে তারা আরও উৎসাহিত হবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বি এম আব্দুল হান্নান জাগো নিউজকে বলেন, ‘১৮০ দিনের কর্মপরিকল্পনায় বিষয়টিকে অগ্রাধিকার-ভিত্তিতে রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় শিগগির প্রশাসনিক আদেশ জারি করা হবে। একটি শিশু, একটি গাছ কর্মসূচি বাস্তবায়নে মাউশি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পূর্ণাঙ্গ নির্দেশনা দেওয়া হবে।’

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

🔴 ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

শিক্ষায় নতুন দিকনির্দেশনা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষতা ছাড়া ভবিষ্যৎ নেই—ববি হাজ্জাজ

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর, ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

১০

“টানা ৫ দিনের ছুটির আমেজ! আজ থেকে স্কুল-কলেজ বন্ধ, তবে মাদ্রাসায় চলছে ক্লাস—ভিন্ন সিদ্ধান্তে চমক”

১১

ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, সাত ইস্যুতে নজর বিশ্ব কূটনীতির

১২

🔴 ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত, দুইবারের বেশি পরীক্ষা নয়

১৩

শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৪

🟥 শনিবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হাইব্রিড ক্লাস কার্যক্রম

১৫

এনটিআরসিএ’র আপডেট, ১৬-১৭-১৮তম নিবন্ধন ধারীদের জন্য বিশেষ সুবিধায় নিয়োগ

১৬

“১৮ এপ্রিলেই এমসিকিউ যুদ্ধ! ৭ দিনের মধ্যে রেজাল্ট, ২৬ এপ্রিল থেকেই ভাইভা—এনটিআরসিএর বড় ঘোষণা”

১৭

“জাতীয়করণে প্রাথমিক এগিয়ে, ইবতেদায়ী কেন এখনো পিছিয়ে?—শিক্ষকদের দীর্ঘশ্বাসে ভারী শিক্ষা ব্যবস্থা”

১৮

“আজ রাতেই ‘একটি সভ্যতার শেষ’, বিশ্বকে কাঁপানো হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

১৯

এসএসসি পরীক্ষা পেছাচ্ছে না, গুজব উড়িয়ে শিক্ষামন্ত্রীর কড়া বার্তা

২০
Developed by : BDIX ROOT