
শি-বা ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনার জন্য তৈরি করা সফটওয়্যার আগামী ১ এপ্রিলের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বুঝিয়ে দিতে টেলিটককে নির্দেশ দেয়া হয়েছে।
আরো পড়ুন:
“যে হাতে গড়ে ভবিষ্যৎ, সেই হাতেই কেন আর্থিক সংকট?”
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং থেকে এনটিআরসিএ’র মাধ্যমে সুপারিশপ্রাপ্ত এমপিও শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনায় সফটওয়্যার তৈরির ‘বেসরকারি শিক্ষকদের বদলি ও পদায়নের পরিষেবা স্বয়ংক্রিয়করণের জন্য সফটওয়্যার ফার্ম সংগ্রহ’ প্যাকেজের ক্রয়কার্য শেষ করার জন্য টেলিটকের সঙ্গে ১৫ জানুয়ারি চুক্তিপত্র স্বাক্ষর হয়।
চুক্তি অনুযায়ী ট্রার্মস অব রেফারেন্স (টিওআর) অনুযায়ী ‘বেসরকারি শিক্ষকদের বদলি ও পদায়নের পরিষেবা স্বয়ংক্রিয়করণের জন্য সফটওয়্যার ফার্ম সংগ্রহ’ এর কাজ বুঝে নোয়ার প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এমন পরিস্থিতিতে চিঠির আলোকে চুক্তিপত্র মোতাবেক বেসরকারি শিক্ষকদের বদলি ও পদায়নের পরিষেবা স্বয়ংক্রিয়করণের জন্য সফটওয়্যার ফার্ম সংগ্রহ কাজ সম্পন্ন করে আগামী ১ এপ্রিলের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে বুঝিয়ে দেয়ার জন্য অনুরোধ করা হলো।
মন্তব্য করুন