শিক্ষা মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয় কে যে কারণে দোষারোপ করলেন - শিক্ষার বাজার
admin
১৮ মার্চ ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষা মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয় কে যে কারণে দোষারোপ করলেন

শেয়ার করুন

শি-বা ডেস্ক: সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন রুহুল কবির রিজভী।

আরো পড়ুন:

দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী

শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় জনগণের জন্য কাজ করলে শিক্ষকেরা রাস্তায় থাকত না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় যদি জনগণের কথা ভেবে কাজ করতো, তাহলে এতদিন ধরে এই শিক্ষকেরা রাস্তার ওপর দাঁড়িয়ে দাবি আদায়ে দিনের পর দিন অনশনে বসত না।”

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকার প্রতিশ্রুত স্বীকৃতিপ্রাপ্ত সচল সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “অনেকদিন ধরে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা আন্দোলন করে আসছে। পশ্চিমবঙ্গের শিক্ষকেরা অনেক টাকা বেতন পায়। কিন্তু আমাদের দেশে এমন ধরনের লালফিতার দৌরাত্ম্য রয়েছে, এতে উপদেষ্টারা কি অসহায় বোধ করছেন, নাকি আপনারা তাদের ওপর নির্ভর করে কাজ করছেন, এটা মানুষ জানতে চায়।”

আরো পড়ুন:বেসরকারি শিক্ষক সহ প্রাথমিকের কমিটিতে আরো যারা স্থান পেলেন স্থান

শেখ হাসিনা প্রাইভেট কোম্পানিগুলোর কাছ থেকে সর্বোচ্চ দাম দিয়ে বিদ্যুৎ কিনেছিল বলে মন্তব্য করে তিনি বলেন, “ইউনূসের সরকার সেই চুক্তি কিন্তু বাতিল করতে পারেনি। জনগণের পরিশ্রমের টাকা এখনো তাদেরকে দিতে হচ্ছে। বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদেরকে ভাড়া দিতে হয়।”

“শিক্ষকেরা দাবি আদায়ে ফুটপাত-রাস্তায় গড়াগড়ি করছে। শিক্ষকদের জন্য সরকারের কাছ থেকে কোনো টাকা বের হয় না, কোনো নীতিমালা তৈরি হয় না।”

‘অর্থ উপদেষ্টা কেন জানি গরিব মানুষদের পক্ষে থাকেন না’ বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “অন্তর্বর্তী সরকার গরিব মানুষের জন্য হলেও, এই সরকার গরিব মানুষের দিকে তাকায় না। বরং গরিব মানুষের ওপর কীভাবে স্টিমরোলার চালানো যায়, আজকে আমি সেটির নমুনা দেখলাম।”

“কত হাজার হাজার কোটি টাকা তো লোপাট হয়ে গেছে, শতশত কোটি টাকা এখন কয়েকজনের বাড়িতে খোঁজ করলেই তো পাওয়া যায়। সরকারও তো কতদিকে কত কাজে টাকা দিচ্ছে। তাহলে শিক্ষকদের জন্য টাকা খরচ করতে অসুবিধা কোথায়,” প্রশ্ন রাখেন তিনি।

সার কারখানায় সরবরাহ করা গ্যাসের ওপর প্রায় ৮৩ শতাংশ কর বৃদ্ধি করা হয়েছে বলে উল্লেখ করে রিজভী বলেন, “এই কর ধার্য করার কারণে সারের দাম বাড়বে। কৃষি উৎপাদন বিপন্ন হবে এবং অনেক খরচ হবে। কৃষকেরা আরও বেশি বিপন্ন হয়ে পড়বে “

‘অন্তর্বর্তী সরকার তো জনগণের সরকার নয়’ উল্লেখ করে তিনি বলেন, “এই সরকার তো গরিব মানুষের সরকার নয়। এ সরকার এমন একটি সরকার, যে মাথার মধ্যে তেল আছে, সেই মাথার মধ্যেই তেল ঢালে। এটা হতে পারে না। এভাবে চলতে পারে না।”

অন্তর্বর্তী সরকারকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, “সব রাজনৈতিক দল মনে করেছে এ সরকারের অধীনে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব। সেই বিশ্বাস এখনো আছে ডক্টর ইউনূসের ওপরে।”

“আপনার (প্রধান উপদেষ্টা) অন্য উপদেষ্টারা জনগণের স্বার্থে, জনগণের চিন্তার সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন না। এটা কোনো কার্যকর সরকারের কাজ হতে পারে না।”

এ সময় তিনি বিএনপির পক্ষ থেকে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। এ ছাড়া শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান।

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে, বড় সুখবর দিলেন এনটিআরসিএ

জ্যেষ্ঠতা উপেক্ষা করে মাউশি ডিজির চেয়ারে ‘প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ’ সোহেল!, শিক্ষা প্রশাসনে তীব্র ক্ষোভ

🔥 “ফেসবুকেই এখন দেশ চলে, ”বট বাহিনীর অপপ্রচারে বিস্ফোরক শিক্ষামন্ত্রী

অভুক্ত শিক্ষক, অনিশ্চিত ভবিষ্যৎ—নন-এমপিও শিক্ষকদের বঞ্চনায় ধুঁকছে দেশের শিক্ষা ব্যবস্থা

🔥 শিক্ষা কি বদলাচ্ছে, নাকি শুধু নীতিমালা?—এক কঠিন প্রশ্নের সামনে আমরা

ট্রাম্পের বড় ঘোষণা! লেবানন-ইসরায়েলে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু

৯ লাখ কোটি টাকার বাজেটে চমক! ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’সহ বড় পরিবর্তনের পথে সরকার

যুদ্ধের চাপেই বড় সিদ্ধান্ত, জ্বালানি রপ্তানি হঠাৎ বন্ধ করল ইরান

স্থগিতাদেশ পেরিয়ে পরীক্ষা বহাল! ১৮ এপ্রিলই হচ্ছে এনটিআরসিএর বড় নিয়োগ পরীক্ষা

🔴 ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

১০

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

১১

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

১২

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

১৩

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

১৪

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

১৫

বারবার অভিযান, তবুও ধরাছোঁয়ার বাইরে রাদা রানী চক্র!

১৬

“চেক নয়, যেন প্রহসন! বৈশাখ গেল, ভাতা এখনো ‘প্রসেসে’!”

১৭

শিক্ষায় নতুন দিকনির্দেশনা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষতা ছাড়া ভবিষ্যৎ নেই—ববি হাজ্জাজ

১৮

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর, ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

১৯

“টানা ৫ দিনের ছুটির আমেজ! আজ থেকে স্কুল-কলেজ বন্ধ, তবে মাদ্রাসায় চলছে ক্লাস—ভিন্ন সিদ্ধান্তে চমক”

২০
Developed by : BDIX ROOT