
NTRCA পরীক্ষার ওএমআর মূল্যায়নে যুক্ত BUET; ১১ হাজার পদের নিয়োগে শেষ ধাপ
📰 সংবাদ প্রতিবেদন | শিক্ষার বাজারঃ বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে এসেছে স্বস্তির খবর।
আরো পড়নঃ
বহুল প্রতীক্ষিত এমসিকিউ পরীক্ষার ওএমআর শিট মূল্যায়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী বুধবারই ফল প্রকাশ করা হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় ও NTRCA সূত্রে জানা গেছে, প্রায় ১১ হাজারের বেশি পদে নিয়োগের লক্ষ্যে নেওয়া এই পরীক্ষার খাতা মূল্যায়নে যুক্ত হয়েছে BUET-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ওএমআর শিট স্ক্যানিং ও মূল্যায়ন প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে।
সূত্র জানায়, প্রাথমিকভাবে এনটিআরসিএ নিজস্ব ব্যবস্থাপনায় ওএমআর মূল্যায়নের সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বুয়েটের সহায়তা নেওয়া হয়। ইতোমধ্যে সোমবার দুপুর থেকে স্ক্যানিং কার্যক্রম শুরু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, সবকিছু ঠিক থাকলে এবং শিক্ষামন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে বুধবারই ফল প্রকাশ করা হবে।
গত শনিবার রাজধানীর ৯টি কেন্দ্রে চার শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। পরীক্ষাগুলো সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’—এই চারটি গ্রুপে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সারাদেশে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে মোট ১১ হাজার ১৫১টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ৩ হাজার ১৩১টি পদ রয়েছে। এসব পদে প্রথমবারের মতো নিয়োগ সুপারিশ করতে যাচ্ছে এনটিআরসিএ।
👉 অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে -চাকরিপ্রার্থীদের চোখ এখন বুধবারের ফলাফলের দিকে।
মন্তব্য করুন