প্রত্যাশিত দেশ গড়তে সরকার রাত-দিন কাজ করবে: প্রধানমন্ত্রী - শিক্ষার বাজার
admin
১৬ মার্চ ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রত্যাশিত দেশ গড়তে সরকার রাত-দিন কাজ করবে: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

শি-বা ডেস্ক: প্রত্যাশিত দেশ গড়তে সরকার ‘সর্বাত্মক’ রাত-দিন কাজ করবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর দেশে উন্নয়ন হয়নি। দেশের উন্নয়নের জন্য তার পরিকল্পনা রয়েছে। উন্নয়নের সুফল পেতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন:

ভোটের কালি মুছের যাওয়ার আগেই প্রতিশ্রিুতি বাস্তবায়ন শুরু করেছিঃপ্রধানমন্ত্রী

সোমবার দিনাজপুর সার্কিট হাউজ মাঠে এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নানি বাড়ির স্মৃতির কথা উল্লেখ করে এই এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান।

তিনি জানান, শিগগির দেশের শিল্প কারখানা মালিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে সারা দেশে শিল্প কারখানা স্থাপন করে কীভাবে দেশের উন্নয়ন করা যায়, সে বিষয়ে আলোচনা করবেন। এ সময় দিনাজপুরে শিল্প কারখানা স্থাপন করে বেকাদের কর্মসংস্থানের ব্যবসা করার প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুন:

পুরোনো স্টাইলে এসএসসির পরীক্ষাকেন্দ্র ঘুরবেন শিক্ষামন্ত্রী

তারেক রহমান বলেন, সরকারের মেয়াদ এক মাসও হয়নি। এরই মধ্যে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু হয়েছে। কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মীয় গুরুদের সম্মানি ভাতা প্রদান ও খাল খননের কাজ শুরু হয়েছে। আগামী মাসে কৃষক কার্ড দেওয়া হবে বলে জানান তিনি।

সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে দিনাজপুরসহ সারা দেশের পানির সমস্যার সমাধান হবে। কৃষি জমি আবাদে পানি সংকট থাকবে না। ভূগর্ভস্থ পানির স্তর ওপরে উঠলে আর্সেনিক সমস্যার সমাধান হবে।

দিনাজপুর জেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হালিম, দিনাজপুর চেম্বার অ্যান্ড কর্মাসের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা জমিয়তে ইসলামীর সভাপতি মতিউর রহমান কাশেমী ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতার প্রারম্ভিক সুসময় ক্রমশ অবসানের প্রান্তসীমায় উপনীত—এমন আশঙ্কা দানা বাঁধছে

“বদলি কি শুধু এনটিআরসিএদের জন্য?—মন্ত্রীর বক্তব্যে তোলপাড়, আসল সত্য জানুন!”

🔥 এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানে কঠোর বার্তা নিয়ম না মানলে বন্ধ হতে পারে এমপিও সুবিধা

“এবার যেকারণে, শাস্তির মুখে প্রায় ৩০০ প্রতিষ্ঠান প্রধান”

যে সকল শিক্ষকদের কপাল খুললো রেজাল্ট দেখুন এখানে

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশ

আর নয় এনটিআরসিএ’র সনদ, এখন থেকে হবে পরীক্ষায় নিয়োগ

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে, বড় সুখবর দিলেন এনটিআরসিএ

জ্যেষ্ঠতা উপেক্ষা করে মাউশি ডিজির চেয়ারে ‘প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ’ সোহেল!, শিক্ষা প্রশাসনে তীব্র ক্ষোভ

🔥 “ফেসবুকেই এখন দেশ চলে, ”বট বাহিনীর অপপ্রচারে বিস্ফোরক শিক্ষামন্ত্রী

১০

অভুক্ত শিক্ষক, অনিশ্চিত ভবিষ্যৎ—নন-এমপিও শিক্ষকদের বঞ্চনায় ধুঁকছে দেশের শিক্ষা ব্যবস্থা

১১

🔥 শিক্ষা কি বদলাচ্ছে, নাকি শুধু নীতিমালা?—এক কঠিন প্রশ্নের সামনে আমরা

১২

ট্রাম্পের বড় ঘোষণা! লেবানন-ইসরায়েলে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু

১৩

৯ লাখ কোটি টাকার বাজেটে চমক! ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’সহ বড় পরিবর্তনের পথে সরকার

১৪

যুদ্ধের চাপেই বড় সিদ্ধান্ত, জ্বালানি রপ্তানি হঠাৎ বন্ধ করল ইরান

১৫

স্থগিতাদেশ পেরিয়ে পরীক্ষা বহাল! ১৮ এপ্রিলই হচ্ছে এনটিআরসিএর বড় নিয়োগ পরীক্ষা

১৬

🔴 ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

১৭

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

১৮

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

১৯

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

২০
Developed by : BDIX ROOT