দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিলেন মাউশি - শিক্ষার বাজার
admin
১৫ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিলেন মাউশি

শেয়ার করুন

শি-বা ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন, ইভটিজিং প্রতিরোধ, ‘র‍্যাগ ডের’ নামে বিশৃঙ্খলা বন্ধ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করার জন্য গৃহীত পদক্ষেপের তথ্য জানাতে বলা হয়েছে। আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ইমেইলে এসব তথ্য পাঠাতে হবে।

আরও পড়ুন:

শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতিতে আসছে নতুন নিয়ম

রোববার (১৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই সিদ্ধান্তের আলোকে মাদকের কুফল সম্পর্কে প্রচার-প্রচারণা জোরদার করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া ইভটিজিং প্রতিরোধ, ‘র‍্যাগ ডের’ নামে বিশৃঙ্খলা বন্ধে গৃহীত পদক্ষেপ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় উৎসাহিত করতে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমের অগ্রগতির তথ্য ৩০ মার্চের মধ্যে ইমেইল (director.mew@gmail.com) ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

এ পরিস্থিতিতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের গৃহীত পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন সংগ্রহ করে নির্ধারিত ছক অনুযায়ী একত্রে কম্পাইল করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করতে হবে—অঞ্চলের নাম, অঞ্চলের আওতাধীন প্রতিষ্ঠানের সংখ্যা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের শতকরা হার, বাস্তবায়ন করতে না পারা প্রতিষ্ঠানের শতকরা হার (যদি থাকে), না পারার কারণ এবং প্রয়োজনীয় মন্তব্য।

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বদলি কি শুধু এনটিআরসিএদের জন্য?—মন্ত্রীর বক্তব্যে তোলপাড়, আসল সত্য জানুন!”

🔥 এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানে কঠোর বার্তা নিয়ম না মানলে বন্ধ হতে পারে এমপিও সুবিধা

“এবার যেকারণে, শাস্তির মুখে প্রায় ৩০০ প্রতিষ্ঠান প্রধান”

যে সকল শিক্ষকদের কপাল খুললো রেজাল্ট দেখুন এখানে

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশ

আর নয় এনটিআরসিএ’র সনদ, এখন থেকে হবে পরীক্ষায় নিয়োগ

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে, বড় সুখবর দিলেন এনটিআরসিএ

জ্যেষ্ঠতা উপেক্ষা করে মাউশি ডিজির চেয়ারে ‘প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ’ সোহেল!, শিক্ষা প্রশাসনে তীব্র ক্ষোভ

🔥 “ফেসবুকেই এখন দেশ চলে, ”বট বাহিনীর অপপ্রচারে বিস্ফোরক শিক্ষামন্ত্রী

অভুক্ত শিক্ষক, অনিশ্চিত ভবিষ্যৎ—নন-এমপিও শিক্ষকদের বঞ্চনায় ধুঁকছে দেশের শিক্ষা ব্যবস্থা

১০

🔥 শিক্ষা কি বদলাচ্ছে, নাকি শুধু নীতিমালা?—এক কঠিন প্রশ্নের সামনে আমরা

১১

ট্রাম্পের বড় ঘোষণা! লেবানন-ইসরায়েলে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু

১২

৯ লাখ কোটি টাকার বাজেটে চমক! ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’সহ বড় পরিবর্তনের পথে সরকার

১৩

যুদ্ধের চাপেই বড় সিদ্ধান্ত, জ্বালানি রপ্তানি হঠাৎ বন্ধ করল ইরান

১৪

স্থগিতাদেশ পেরিয়ে পরীক্ষা বহাল! ১৮ এপ্রিলই হচ্ছে এনটিআরসিএর বড় নিয়োগ পরীক্ষা

১৫

🔴 ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

১৬

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

১৭

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

১৮

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

১৯

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

২০
Developed by : BDIX ROOT