শিক্ষদের বদলির বিষয়ে সুখবর দিলেন মন্ত্রণালয় - শিক্ষার বাজার
admin
১৬ মার্চ ২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষদের বদলির বিষয়ে সুখবর দিলেন মন্ত্রণালয়

শেয়ার করুন

শি-বা ডেস্ক: দেশের বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শনী নিয়ে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৬ মার্চ) এ সভা অনুষ্ঠিত হবে। সভায় বদলি সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

আরও পড়ুন:

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিলেন মাউশি

রোববার (১৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সোমবার বেলা ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শিত হবে।

এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সভায় উপস্থিত থাকবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বদলি সফটওয়্যার নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং টেলিটক কাজ করেছে।

তারা এরই মধ্যে ট্রায়াল দিয়েছে। সেই ট্রায়ালে সফটওয়্যারের কার্যক্রম সন্তোষজনক পেয়েছে। আগামীকাল সেটি দেখা হবে। সফটওয়্যার ঠিক থাকলে কালই চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। এনটিআরসিএ’র প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন।

প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি

Facebook Comments Box

শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

🔥 এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানে কঠোর বার্তা নিয়ম না মানলে বন্ধ হতে পারে এমপিও সুবিধা

“এবার যেকারণে, শাস্তির মুখে প্রায় ৩০০ প্রতিষ্ঠান প্রধান”

যে সকল শিক্ষকদের কপাল খুললো রেজাল্ট দেখুন এখানে

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশ

আর নয় এনটিআরসিএ’র সনদ, এখন থেকে হবে পরীক্ষায় নিয়োগ

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে, বড় সুখবর দিলেন এনটিআরসিএ

জ্যেষ্ঠতা উপেক্ষা করে মাউশি ডিজির চেয়ারে ‘প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ’ সোহেল!, শিক্ষা প্রশাসনে তীব্র ক্ষোভ

🔥 “ফেসবুকেই এখন দেশ চলে, ”বট বাহিনীর অপপ্রচারে বিস্ফোরক শিক্ষামন্ত্রী

অভুক্ত শিক্ষক, অনিশ্চিত ভবিষ্যৎ—নন-এমপিও শিক্ষকদের বঞ্চনায় ধুঁকছে দেশের শিক্ষা ব্যবস্থা

🔥 শিক্ষা কি বদলাচ্ছে, নাকি শুধু নীতিমালা?—এক কঠিন প্রশ্নের সামনে আমরা

১০

ট্রাম্পের বড় ঘোষণা! লেবানন-ইসরায়েলে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু

১১

৯ লাখ কোটি টাকার বাজেটে চমক! ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’সহ বড় পরিবর্তনের পথে সরকার

১২

যুদ্ধের চাপেই বড় সিদ্ধান্ত, জ্বালানি রপ্তানি হঠাৎ বন্ধ করল ইরান

১৩

স্থগিতাদেশ পেরিয়ে পরীক্ষা বহাল! ১৮ এপ্রিলই হচ্ছে এনটিআরসিএর বড় নিয়োগ পরীক্ষা

১৪

🔴 ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

১৫

📊 নকল, না সৃজনশীল মূল্যায়ন?

১৬

“প্রশ্নফাঁস ঠেকাতে ‘হাউজ অ্যারেস্ট’ ব্যবস্থা”

১৭

“বোনাসে বঞ্চিত শিক্ষক, অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে জাতিকে!”

১৮

“তেল নেই, থেমে গেল দেশের একমাত্র রিফাইনারি—জ্বালানি খাতে বড় সংকেত!”

১৯

🚨 চূড়ান্ত পাশ, তবুও চাকরি নেই! ১৪ হাজার শিক্ষক প্রার্থীর কান্না থামছে না

২০
Developed by : BDIX ROOT