এখন আরও বেশি শিক্ষার্থী সরাসরি সংসদের কার্যক্রম দেখার সুযোগ পাবে—শিক্ষামন্ত্রীর উদ্যোগে বড় সিদ্ধান্ত
শিক্ষার বাজার ডেস্ক:জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা বড় পরিসরে বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য মাত্র ৫০টি আসন বরাদ্দ ছিল, এখন তা বাড়িয়ে করা হয়েছে ১৫০টি।
আরো পড়ুন:
🟥 শনিবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হাইব্রিড ক্লাস কার্যক্রম
শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে লিখিত আবেদন করেন। তার প্রস্তাবের প্রেক্ষিতে স্পিকার অতিরিক্ত ১০০টি আসন বরাদ্দের অনুমোদন দেন। ফলে এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সরাসরি সংসদের কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পাবে।
মাদ্রাসার প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল,
সুপার ও সহকারী সুপার —
কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ —
স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি।
✨ M A SAYED TONMOY স্যারের বাছাইকৃত সাজেশন
✅ ১০০% কমনের নিশ্চয়তা
📞 যোগাযোগ:
01717289550 (WhatsApp)
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের রাষ্ট্র সম্পর্কে ধারণা দিতে নৌবিহারের আয়োজন করতেন। সেই অনুপ্রেরণা থেকেই বর্তমান প্রজন্মকে রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে তাদের সংসদের কাঠামো, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এতে তারা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে।
👉 শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগকে শিক্ষা সংশ্লিষ্ট মহলে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।