জাল সনদে শিক্ষকতা কোহিনূরের—মামলাসহ যেসব পদক্ষেপ নিল এনটিআরসিএ – শিক্ষার বাজার
admin
১৪ মার্চ ২০২৬, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাল সনদে শিক্ষকতা কোহিনূরের—মামলাসহ যেসব পদক্ষেপ নিল এনটিআরসিএ

শি-বা: শিক্ষক নিবন্ধন সনদ জাল প্রমাণিত হওয়ায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের এমপিও বাতিলসহ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ।

অভিযুক্ত শিক্ষিকার নাম কোহিনূর খানম। তিনি ওই বিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত।

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালক ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোহিনূর খানম ২০০৭ সালের ৩য় শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটি সনদ জমা দিয়ে চাকরিতে যোগদান করেছিলেন।

চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পাঠানো আবেদনের প্রেক্ষিতে ওই সনদ যাচাই করে এনটিআরসিএ।

যাচাই শেষে দেখা যায়, দাখিলকৃত সনদটি সঠিক নয় এবং এটি সম্পূর্ণ জাল ও ভুয়া।

সনদ জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযুক্ত কোহিনূর খানমের এমপিও স্থায়ীভাবে বাতিল করা, সার্টিফিকেট মামলা দায়েরের মাধ্যমে তার এ যাবৎ গ্রহণ করা সরকারি অর্থ আদায় করা এবং জালিয়াতি ও প্রতারণার দায়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে এনটিআরসিএ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুত্বপূর্ণ যে ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

জাল সনদে শিক্ষকতা কোহিনূরের—মামলাসহ যেসব পদক্ষেপ নিল এনটিআরসিএ

কোয়ান্টাম সংশ্লিষ্ট সেই পত্র বাতিল করল শিক্ষা মন্ত্রণালয়

পাবলিক পরীক্ষায় পরিবর্তন আনার চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

ভোটের কালি মুছের যাওয়ার আগেই প্রতিশ্রিুতি বাস্তবায়ন শুরু করেছিঃপ্রধানমন্ত্রী

শিক্ষকদের নতুন চমক দেখালেন শিক্ষামন্ত্রী

Developed by : BDIX ROOT