শিক্ষকদের নতুন চমক দেখালেন শিক্ষামন্ত্রী – শিক্ষার বাজার
admin
১৪ মার্চ ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষকদের নতুন চমক দেখালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানিজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়েই কমিটি করার চিন্তা-ভাবনা চলছে।

এরইমধ্যে অর্ধশিক্ষিত লোকজন দিয়ে কমিটি গঠনের যে তথ্য প্রচার হয়েছে তা অসম্পূর্ণ এবং বিকৃত।

তিনি বলেন, সারাদেশের আগে কচুয়াকে শিক্ষার রোল মডেল করতে চাই। এখান থেকেই সারাদেশে তা ছড়িয়ে দেয়া হবে। কারণ আগে নিজের ঘর ঠিক করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে।

তিনি আরও বলেন, পুরনো পদ্ধতিতে এসএসসি পরীক্ষা নয়। নতুন এবং যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রকৃত সত্য তুলে ধরুন। কোনো বক্তব্য খন্ডিতভাবে নয়।

তাছাড়া আগামীদিনে পরীক্ষার হলে পরীক্ষার্থী, ইনভিজিলেটর এবং যারা পর্যবেক্ষক হবেন তাদের একটা নিয়মের মধ্যে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুত্বপূর্ণ যে ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

জাল সনদে শিক্ষকতা কোহিনূরের—মামলাসহ যেসব পদক্ষেপ নিল এনটিআরসিএ

কোয়ান্টাম সংশ্লিষ্ট সেই পত্র বাতিল করল শিক্ষা মন্ত্রণালয়

পাবলিক পরীক্ষায় পরিবর্তন আনার চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

ভোটের কালি মুছের যাওয়ার আগেই প্রতিশ্রিুতি বাস্তবায়ন শুরু করেছিঃপ্রধানমন্ত্রী

শিক্ষকদের নতুন চমক দেখালেন শিক্ষামন্ত্রী

Developed by : BDIX ROOT