বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে তিন দিনের ছুটি—মাদ্রাসায় ব্যতিক্রমী সূচি
শিক্ষার বাজার ডেস্ক:দেশজুড়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে টানা তিন দিনের ছুটি। আজ রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হওয়া এই ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। ছুটি শেষে আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে পুনরায় নিয়মিত ক্লাস কার্যক্রম চালু হবে।
আরো পড়ুন:
শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা পাচ্ছে উৎসবমুখর দীর্ঘ অবকাশ।
মাদ্রাসার প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল,
সুপার ও সহকারী সুপার —
কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ —
স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি।
✨ M A SAYED TONMOY স্যারের বাছাইকৃত সাজেশন
✅ ১০০% কমনের নিশ্চয়তা
📞 যোগাযোগ:
01717289550 (WhatsApp)
তবে এই ছুটির মধ্যে ব্যতিক্রম দেখা গেছে মাদ্রাসা শিক্ষায়। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ১২ ও ১৩ এপ্রিল মাদ্রাসাগুলোতে ক্লাস চলবে। শুধুমাত্র ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে মাদ্রাসা বন্ধ থাকবে।
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার জানান, পহেলা বৈশাখ একটি সর্বজনীন সাংস্কৃতিক উৎসব হলেও মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে সব উৎসব সমানভাবে প্রযোজ্য নয়। এজন্য তাদের ছুটির তালিকা কিছুটা ভিন্ন রাখা হয়েছে।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্কুল-কলেজ ইতোমধ্যেই নোটিশ জারি করে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। নোটিশে বলা হয়েছে, তিন দিনব্যাপী এই ছুটিতে সব ধরনের পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য, এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট পাঁচ দিনের দীর্ঘ বিরতি তৈরি হয়েছে, যা শিক্ষার্থীদের মাঝে বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।