হরমুজ প্রণালি ইস্যুতে বড় অগ্রগতি—সমঝোতার পথে গুরুত্বপূর্ণ সংকেত
আন্তর্জাতিক ডেস্ক:
ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার মধ্যেই বড় ধরনের ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের দাবি, কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে জব্দ করে রাখা ইরানের অর্থ ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।
আরো পড়ুন:
ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, সাত ইস্যুতে নজর বিশ্ব কূটনীতির
ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে ‘সমঝোতায় পৌঁছানোর আন্তরিকতার লক্ষণ’ হিসেবে দেখছে তেহরান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, এই অর্থ ছাড়ের বিষয়টি সরাসরি হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত। ইসলামাবাদের আলোচনায় এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে।
মাদ্রাসার প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল,
সুপার ও সহকারী সুপার —
কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ —
স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি।
✨ M A SAYED TONMOY স্যারের বাছাইকৃত সাজেশন
✅ ১০০% কমনের নিশ্চয়তা
📞 যোগাযোগ:
01717289550 (WhatsApp)
যদিও আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট পরিমাণ জানানো হয়নি, তবে আরেকটি সূত্রের দাবি—প্রায় ৬ বিলিয়ন ডলার ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।
🔵 আট বছর ধরে জব্দ অর্থ
উল্লেখিত এই অর্থ ২০১৮ সালে জব্দ করা হয়। পরবর্তীতে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র-ইরানের বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে তা ছাড়ার কথা থাকলেও, ইসরাইল-হামাস সংঘাতের প্রেক্ষাপটে আবারও স্থগিত করা হয়।
এই অর্থ মূলত দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রির আয়, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ব্যাংকে আটকে ছিল।
🔵 বন্দি বিনিময় ও শর্তযুক্ত ব্যবহার
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দোহায় মধ্যস্থতায় হওয়া বন্দি বিনিময় চুক্তির আওতায় এই অর্থ কাতারের ব্যাংকে স্থানান্তর করা হয়।
তখন শর্ত দেওয়া হয়—এই অর্থ শুধুমাত্র মানবিক খাতে, যেমন খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও কৃষিপণ্য কেনার জন্য ব্যবহার করা যাবে।
🔎 বিশ্লেষণ
বিশ্লেষকরা মনে করছেন, এই অর্থ ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা কমবে এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের নতুন সমঝোতার পথ খুলে যেতে পারে।