একই প্রার্থীর একাধিক আবেদন—তাই ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে ম্যারাথন পরীক্ষা
✍️ স্টাফ রিপোর্টার:বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এনটিআরসিএ। আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বহুল আলোচিত নিয়োগ পরীক্ষা, যেখানে অংশ নিচ্ছেন ৫৩ হাজারের বেশি প্রার্থী।
আরো পড়ুন:
👉 “৬ লাখ শিক্ষকের স্বপ্ন ভেঙে দিল সরকার!
সূত্র জানিয়েছে, একই প্রার্থী একাধিক পদে আবেদন করায় পরীক্ষাটি চার ধাপে আয়োজন করা হয়েছে। প্রথম ধাপ শুরু হবে সকাল ৯টা থেকে। এরপর প্রতিটি ধাপের মাঝে ১ থেকে দেড় ঘণ্টা বিরতি রেখে ধারাবাহিকভাবে পরীক্ষা চলবে।
🕘 পরীক্ষার সম্ভাব্য সময়সূচি:
১ম ধাপ: সকাল ৯টা
২য় ধাপ: সকাল ১১টা / ১১:৩০
৩য় ধাপ: দুপুর ২টা
৪র্থ ধাপ: বিকেল ৪:৩০
প্রতিটি ধাপের পরীক্ষা হবে ১ ঘণ্টার এমসিকিউ পদ্ধতিতে।
এনটিআরসিএ চেয়ারম্যান জানান, মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। তবে অনেকেই একাধিক পদে আবেদন করায় প্রকৃত প্রার্থীর সংখ্যা কিছুটা কম।
📊 পরীক্ষার নম্বর বণ্টন:
এমসিকিউ: ৮০ নম্বর
শিক্ষাগত সনদ: ১২ নম্বর
মৌখিক পরীক্ষা: ৮ নম্বর
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং এমসিকিউ ও মৌখিক পরীক্ষায় আলাদাভাবে ৪০% নম্বর পেতে হবে।
📌 শূন্য পদের চিত্র:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর: ৯,৭০৮টি পদ
মাদ্রাসা শিক্ষা অধিদফতর: ৩,১৩১টি পদ
কারিগরি শিক্ষা অধিদফতর: ১১২টি পদ
👉 মোট শূন্য পদ: ১২,৯৫১টি
⚠️ গুরুত্বপূর্ণ তথ্য:
গত ২৫ মার্চ প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে আগের তুলনায় ৬৪৮টি পদ কমানো হয়েছে, যা নিয়ে প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।